
ছবি- গুগল
শেষ আপডেট: 15 October 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: পায়ে পড়ি বাঘ মামা, কোরো নাকো রাগ মামা...। বাঘের সঙ্গে মানুষের সম্পর্ক মূলত ভয়-ভীতির। এই গান শুনেই তা স্পষ্ট। কিন্তু ভয় পেলে কী হবে বাঘ দেখার উচ্ছ্বাসে ভাটা পড়ে না। চিড়িয়াখানা তো রয়েছেই। বাঘ দেখতে মানুষ সাফারিতেও যায় আজকাল। খাঁচার বদলে স্বাভাবিকভাবে তাদের চলাফেরা দেখার মধ্যে একটা আলাদা ভাললাগা কাজ করে। পশুদের নিজেদের জায়গায় থাকতে দিয়ে, নিজেকে খাঁচাবন্দি করে সাফারি করার মধ্যে আনন্দ আছে। এই সাফারিই হতে পারে যেকারও ট্রাভেল ডেস্টিনেশনও।
ভারতের এমন অনেক জায়গা আছে, যেখানে জঙ্গল সাফারি হয় এবং তা বিশ্বের মধ্যেও সেরা। আজকাল সোশ্যাল মিডিয়ার বাজারে শুধু না, এই সব সাফারি বেশ পুরনো। বহু গল্পে, লেখায় বা সিনেমাতেও এই সব সাফারির উল্লেখ রয়েছে।