Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাভেল করলেই গা গুলানোর সমস্যা? মেনে চলুন সহজ কিছু উপায়

চিকিৎসকরা বলছেন, এই সমস্যার মূল কারণ হল চোখ, কান ও মস্তিষ্কের মধ্যে সঠিক সমন্বয়ের অভাব।

ট্রাভেল করলেই গা গুলানোর সমস্যা? মেনে চলুন সহজ কিছু উপায়

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 9 January 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি পথে বা সমতলে, আকাশপথ বা সড়ক পথে যাতায়াত করার সময় গা গুলানো বা বমি হওয়ার সমস্যা অনেকেরই হয়। এটাকে ‘মোশন সিকনেস’ বলা হয়। চলন্ত অবস্থায় শরীরের সঙ্গে সঠিক সমন্বয় না থাকলে এটা হয়।

চিকিৎসকরা বলছেন, এই সমস্যার মূল কারণ হল চোখ, কান ও মস্তিষ্কের মধ্যে সঠিক সমন্বয়ের অভাব। ভেস্টিবিউলার সিস্টেম নামে এক বিশেষ সিস্টেম আমাদের শরীরের চলাচল নিয়ন্ত্রণ করে। যখন এই সিস্টেমে ছন্দপতন ঘটে, তখনই মোশন সিকনেস বা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দেয়। এটি জলপথে বা পাহাড়ে ট্রাভেলের সময় বেশি হয়।

তবে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য কিছু সহজ উপায় রয়েছে। প্রথমত, মোশন সিকনেসের জন্য বাজারে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। তবে ওষুধ খাওয়ার পর কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন, তাই ট্রাভেলের আগেই ওষুধ খেয়ে নেওয়া উচিত। প্রমেথাজিন থিওক্লেট এবং প্রোক্লোরপেরাজিন জাতীয় ওষুধ এই সময় সবচেয়ে কার্যকর।

এছাড়া, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বমি ভাব কমানোর জন্য কিছু উপায় রয়েছে। চাইলে ট্রাভেলের আগে এই ধরনের ওষুধও নিতে পারেন। তবে দীর্ঘ সফরের সময় ভরা পেট বা খালি পেটে যাত্রা করা উচিৎ নয়। হালকা খাবার খাওয়া সবচেয়ে ভাল এবং ভাজাভুজি বা মশলাদার খাবার এড়িয়ে যাওয়া উচিত। যদি সফরটি দীর্ঘ হয়, সঙ্গে কিছু শুকনো খাবার যেমন বিস্কুট, ড্রাই ফ্রুটস বা চকোলেট রাখতে পারেন।

গাড়িতে উঠলে মোবাইল দেখা বা বই পড়ার বদলে চোখ বন্ধ করে বিশ্রাম নিলে এই সমস্যা এড়ানো সম্ভব। বমি ভাব এড়াতে মুখে লবঙ্গ বা লেবু পাতা রাখতে পারেন। এছাড়া কর্পূরের গন্ধও কিছুটা উপকার দিতে পারে। গাড়িতে এসি না চালিয়ে কাচের জানালা কিছুটা খুলে রাখলে বাইরের হাওয়ায় শরীর ভাল থাকতে পারে।

যদি মনে হয় বমি আসছে, তাহলে কিছু সময় দাঁড়িয়ে বিশ্রাম নিলেও সফর আরও আরামদায়ক হবে। এই উপায়গুলি অবলম্বন করলে ট্রাভেল অনেক সহজ হবে।


```