Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দার্জিলিঙের ৫ ট্রেকিং রুটের খোঁজ রইল! নতুন বছরে, কম সময়ে, সেরে আসুন পকেটফ্রেন্ডলি ট্রেক

বর্ষশেষ-বর্ষবরণের এই সময়টা পাহাড় এমনই পর্যটকে ঠাসা থাকে। প্রচুর মানুষ ট্রেক করতে পাহাড়ে যান এই সময়ে।

দার্জিলিঙের ৫ ট্রেকিং রুটের খোঁজ রইল! নতুন বছরে, কম সময়ে, সেরে আসুন পকেটফ্রেন্ডলি ট্রেক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 December 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে ঘুরতে ভালবাসেন। ট্রেক করারও ভীষণ ইচ্ছে। কিন্তু কোনও দিন করেননি বলে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। কারণ দার্জিলিং আপনার জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে। আপনি প্রফেশনাল ট্রেকার হন কিংবা সবে শুরু করছেন, দার্জিলিংয়ে এমন এমন জায়গা রয়েছে যা আপনার সব ইচ্ছা পূরণ করবে। 

বর্ষশেষ-বর্ষবরণের এই সময়টা পাহাড় এমনই পর্যটকে ঠাসা থাকে। প্রচুর মানুষ ট্রেক করতে পাহাড়ে যান এই সময়ে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না, ঠিক কোথায় ট্রেকিংয়ে যাবেন, সেই জায়গা কতটা সুরক্ষিত হবে। তার জন্য দার্জিলিংয়ে এই ৫টি ট্রেকিং পয়েন্ট সম্পর্কে জেনে নিলে ভাল। 

কোথায় ট্রেক করতে যাওয়ার আগে সবার আগে জেনে নেওয়া উচিত আবহাওয়া সম্পর্কে। বছরের এই সময়টা দার্জিলিংয়ের আবহাওয়া যথেষ্ট মনোরম থাকে। তাই ট্রেক করার আলাদা এনার্জিও পাওয়া যায়। তাই দেখে নেওয়া যাক দার্জিলিংয়ের সেরা ৫ ট্রেকিং স্পট, যেখানে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যাওয়া যেতে পারে। 

টাইগার হিল ট্রেক

দার্জিলিংয়ের সবথেকে আইকনিক ট্রেক স্পট বলা যায় টাইগার হিলকে। দার্জিলিং থেকে সাতসকালেই এই ট্রেকের যাত্রাপথ শুরু করা যায়। 

Tiger Hill in Darjeeling – The City's Viewpoint: Ticket, Timings

জঙ্গলে ঘেরা পাহাড় এবং ছোট ছোট গ্রাম পার করে ২-৩ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যেতে পারে টাইগার হিল সামিটে। সেখান থেকে পাহাড়ের যে ভিউ দেখা যায় তা সারাজীবন মনে গেঁথে থাকবে। 

Trekking in Tiger Hill | ixigo Travel Stories

ঘুম মনাস্ট্রি ট্রেক

আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের পরিচয় দেয় এই ঘুম মনাস্ট্রি। এটিই দার্জিলিংয়ের অন্যতম পুরনো তিব্বতি-বৌদ্ধ মনাস্ট্রি। 

Ghoom Monastery Tourism (Darjeeling) (2024 - 2025) - A Complete Travel Guide

যাত্রা শুরুর ১-২ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেখানে। বিভিন্ন রঙবেরঙের পতাকা ঘেরা রাস্তা পার করে মনাস্ট্রি পৌঁছতে হবে। তারপর সেখানের শান্ত এবং মনোরম পরিবেশ আপনাকে আপন করে নেবে। 

Ghoom Monastery (Samten Choling)

তিনচুলে ট্রেক

দার্জিলিংয়ের গ্রাম্য পরিবেশ উপভোগ করতে চাইলে তিনচুলে ট্রেক হতে পারে আপনার জন্য অন্যতম সেরা। চা-বাগানে ঘেরা এবং অত্যন্ত মনোরম পরিবেশের এই গ্রামে পৌঁছতে দার্জিলিং থেকে ৫ ঘণ্টার মতো সময় লাগে। 

Tinchuley in Darjeeling, Tourist interest places in Tinchuley, Offbeat  destinations in Darjeeling | North Bengal Tourism

হিমালয়ার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং পাহাড়ি রাস্তার পাশ দিয়ে চা-বাগানের ভিউ, এই ট্রেককে আরও বেশি উপভোগ্য করে তোলে। 

trek to Tinchuley - Holiday Hotspot

সেঞ্চাল লেক ট্রেক

জোড়াবাংলো এলাকা থেকে ৩-৪ ঘণ্টার পথ অতিক্রম করেই পৌঁছে যাওয়া যায় সেঞ্চাল লেক। এটি সেঞ্চাল অভয়ারণ্যে মধ্যে অবস্থিত। ঘন জঙ্গলের মধ্যের রাস্তা দিয়ে রকমারি ফুল এবং গাছ দেখতে দেখতে করা এই ট্রেক অনেকদিন মনে থাকবে। 

SENCHAL LAKE (2024) All You Need to Know BEFORE You Go (with Photos) -  Tripadvisor

কেউ যদি খুব ভোরবেলা উঠে এই ট্রেক করতে পারেন তাহলে সেঞ্চাল লেক থেকে যে সানরাইজ ভিউ পাওয়া যাবে তা দেখার মতো। একই সঙ্গে বিভিন্ন পাখি এবং তাদের ডাকের আওয়াজে মন ভাল হয়ে যাবে। 

Senchal Lake And Wildlife Sanctuary at a distance of 10 km from Darjeeling

মানেভঞ্জন ট্রেক

অন্য একাধিক ট্রেক করার পথ খুলে দেয় এই মানেভঞ্জন ট্রেক। দার্জিলিং থেকে ৪-৫ ঘণ্টার মধ্যেই এই ট্রেক কমপ্লিট করা যায়। আবার এখান থেকেই একাধিক ট্রেকে বেরিয়ে পড়া যায়। 

Manebhanjan in Darjeeling, Offbeat destination in Darjeeling, Sandakphu &  Singalila Trek Manebhanjan. | North Bengal Tourism

ট্রেক করার সময়ে জঙ্গলের মধ্যে বেশ কিছু জন্তু দেখাও যেতে পারে। তাছাড়া রয়েছে রাস্তা থেকে পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য।

Sandakphu Trek: Ultimate Guide to Scenic Adventure

দার্জিলিং এমন একটি জায়গা যা আপনাকে নানা ধরনের স্মৃতি দেবে। এমন কিছু দৃশ্যের সাক্ষী থাকবেন আপনি যা সারা জীবনেও ভুলতে পারবেন না। সবকটি ট্রেকই ৩-৪ দিনের মধ্যে এবং জনপ্রতি ১০ হাজার টাকা বা তার কমে হয়ে যাবে। তাই বর্ষশেষ হোক বা বর্ষবরণ, বছরের শুরুতে হোক কিংবা বছরের মাঝে, সুযোগ পেলেই ট্রেক করতে চলে যান। আপনাকে যে দার্জিলিং ডাকছে...


```