
ছবি সৌজন্যে: গুগল
শেষ আপডেট: 27 October 2024 08:45
দ্য ওয়াল ব্যুরো: শীত আসছে। ভোরের দিকে হালকা ঠান্ডা হাওয়া বইছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। এই সময় পাহাড় যেতে কার না মন চায়। বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং। ওই যে দীপুদা। কাঞ্জনজঙ্ঘা দেখতে দার্জিলিঙে গেলেও অনেকেই আজকাল ভিড়ের জন্য বিরক্ত হন। কাঞ্জনজঙ্ঘা দেখতে তাই পৌঁছে যেতে পারেন এই সব জায়গায়। ভিড় নেই, নেই কোনও চেঁচামেচিও।