Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্র্যাব ফ্রাই থেকে কুর্গ চিকেন, এই শীতে খাবার পাতে দক্ষিণ ভারত ঘোরাবে কলকাতার এই রেস্তরাঁ

দক্ষিণ ভারতের সামুদ্রিক অঞ্চলে যে ধরনের স্বাদ জনপ্রিয়, সেই স্বাদই বয়ে আনা হয়েছে কলকাতায়।

ক্র্যাব ফ্রাই থেকে কুর্গ চিকেন, এই শীতে খাবার পাতে দক্ষিণ ভারত ঘোরাবে কলকাতার এই রেস্তরাঁ

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 28 November 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই পেট পুজো। মনোরম আবহাওয়ায় মন পসন্দ খাবার না থাকলে ঠিক জমে না। এই কথা মাথায় রেখেই শীত স্পেশাল মেনু নিয়ে হাজির হয়েছে কলকাতার বিখ্যাত দক্ষিণ ভারতীয় রেস্তরাঁ 'ট্যামারিন্ড।' স্যুপ থেকে ফ্রাই, দক্ষিণ ভারতের একাধিক জনপ্রিয় ডিশ পাবেন এই মেনুতে।

ট্যামারিন্ডের আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ে না। কলকাতার বুকে বেশ কিছু বছর ধরে গর্বের সঙ্গে দক্ষিণের খাবার পরিবেশন করে চলেছে এই রেস্তরাঁ। এই শীতে তাঁদের এই বিশেষ মেনু চেখে দেখতে পারেন আপনিও। 

শীতে পেটের আরাম, শরীরেরও আরাম স্যুপ। যার জন্য এই বিশেষ মেনুর প্রথমেই থাকছে মুলিগাতাউনি স্যুপ। ট্যামারিন্ড রেস্তরাঁর নাম, এই স্যুপেও বাদ যায়নি সে। বলছি তেঁতুলের কথা। বিশেষ মেনু এই স্যুপ ডাল, তেঁতুল, গোল মরিচ, জিরে দিয়ে তৈরি। ভেজ, নন ভেজ দুই অপশনই পাওয়া যাবে। 

দক্ষিণ ভারতের সামুদ্রিক অঞ্চলে যে ধরনের স্বাদ জনপ্রিয়, সেই স্বাদই বয়ে আনা হয়েছে কলকাতায়। বিশেষ মেনুতে জায়গা পেয়েছে পমফ্রেট ফ্রাই। বাঙালি খাবারেও এই ডিশ জনপ্রিয় কিন্তু ট্যামারিন্ডের পমফ্রেট ফ্রাই একটু আলাদা। 

রয়েছে ক্র্যাব পেপার ফ্রাই, কুর্গ চিকেন, মাটন স্ট্যু এবং শেষ পাতে আপ্পাম। এই প্রত্যেকটি ডিশে দক্ষিণ ভারতের ছোঁয়া স্পষ্ট পাওয়া যাবে। 

দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে রয়েছে এই রেস্তরাঁ। বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনও সময় এই মেনু চেখে দেখতে পারেন।


```