Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টক মিষ্টি ঝাল কাতলা খেয়েছেন কখনও! শীতে গরম ভাতের সঙ্গে দারুণ জমবে

এবার ঠান্ডাটা বেশ গায়ে ঠেকছে। সকাল বেলা উঠে জলে হাত দেওয়া যাচ্ছে না আর সন্ধে হলে মাত্র এক কাপ ধোঁয়া ওঠা চায়ে মন ভরছে না। শীতকালে রান্না করাও যেন এক মহাযুদ্ধ। তাই গরম ভাতের উপর জব্বর একটা পদ থাকলে যেমন খাওয়াটা জমে যাবে। 

টক মিষ্টি ঝাল কাতলা খেয়েছেন কখনও! শীতে গরম ভাতের সঙ্গে দারুণ জমবে

শেষ আপডেট: 18 January 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: এবার ঠান্ডাটা বেশ গায়ে ঠেকছে। সকাল বেলা উঠে জলে হাত দেওয়া যাচ্ছে না আর সন্ধে হলে মাত্র এক কাপ ধোঁয়া ওঠা চায়ে মন ভরছে না। শীতকালে রান্না করাও যেন এক মহাযুদ্ধ। তাই গরম ভাতের উপর জব্বর একটা পদ থাকলে যেমন খাওয়াটা জমে যাবে। 

Macher Jhol Recipe – Bengali Fish Curry - Great British Chefs

কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। পাতে মাছ পড়লে বাঙালিকে আর আটকায় কে? তাই আপনাদের জন্য রইল কাতলা মাছের একটা দারুণ রেসিপি। উপকরণ হিসেবে প্রয়োজন কাতলা মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা, টমেটো, চারমগজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে, তেজপাতা, এলাচ এবং লবঙ্গ। সঙ্গে লাগবে নুন, চিনি এবং সর্ষের তেল। 

প্রথমে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে নুন এবং হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল ভাল করে গরম করে নিন। তাতে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে ভাল করে ভেজে তুলে রাখুন। খুব বেশি কড়া করে ভাজবেন না এতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। 

সেই কড়াইতেই আরও একটু তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিন তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এরপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন আদা বাটা এবং রসুন বাটাও। স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে থাকুন। মশলা কষে এলে যোগ করুন টমেটো কুঁচি। সেটাও মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। একদম সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নিন।

এরপর যোগ করুন চারমগজ বাটা। সেটাও মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে দিন। এবার বেশি আঁচে মশালটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিন ভেজে রাখা মাছের টুকরোগুলো। আঁচ কমিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী গরম জল যোগ করে দিন। এবার ফুটতে দিন অন্তত ১০ মিনিট।

ফুটে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন টক মিষ্টি ঝাল কাতলা।


```