Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখে মাস্ক, তাতে কি? বাইরে বেরলে মেকআপ মাস্ট। কিন্তু কেমন মেকআপ

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে মুখে মাস্ক পরা অত্যাবশ্যক। তার ওপর আবার এই বর্ষায় প্রতিদিন অফিস যাওয়ার ঝক্কি। সবকিছুকে সামলে নিয়ে একটু-আধটু মেকআপ না করলে চলে নাকি? সেক্ষেত্রে দিনের বেলায় অফিস গোয়িং মহিলাদের ঠিক কী ধরনের মনসুন মেকআপ হওয়া উচিত,

মুখে মাস্ক, তাতে কি? বাইরে বেরলে মেকআপ মাস্ট। কিন্তু কেমন মেকআপ

শেষ আপডেট: 27 August 2021 15:24

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে মুখে মাস্ক পরা অত্যাবশ্যক। তার ওপর আবার এই বর্ষায় প্রতিদিন অফিস যাওয়ার ঝক্কি। সবকিছুকে সামলে নিয়ে একটু-আধটু মেকআপ না করলে চলে নাকি? সেক্ষেত্রে দিনের বেলায় অফিস গোয়িং মহিলাদের ঠিক কী ধরনের মনসুন মেকআপ হওয়া উচিত, এবার তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলেন সেলিব্রেটি মেকআপ আর্টিস্ট কৌশিক এবং রজত।□ এই সিজনে অর্থাৎ বর্ষায় একটা ভ্যাপসা গরম থেকেই যায়। ফলে অল্পবিস্তর ঘামও হয়। তাই লেস এবং পাউডার বেস মেকআপ হওয়া জরুরি। □ মেকআপ-এর শুরুতে প্রথমে ওয়াটারপ্রুফ সিলিকন বেসড প্রাইমার সারা মুখে লাগাতে হবে। যাঁদের চোখের নীচে ডার্ক সার্কেল আছে সেক্ষেত্রে হালকা করে কনসিলার ব্যবহার করা যেতে পারে। এরপর নিজের স্কিনের সঙ্গে ম্যাচ করে টোন অন টোন খুব লাইট ম্যাট লিক্যুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে তা ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, যাতে মুখের স্কিনে কোথাও ডিমারকেশন না থাকে। এবারে তার ওপর পাউডার ব্রাশ বা পাফের সাহায্যে স্টুডিও ফিক্স অথবা কম্প্যাক্ট ব্যবহার করে মেকআপকে সেট করতে হবে।□ যাঁরা নিদাগ ত্বকের অধিকারী সেক্ষেত্রে প্রাইমারের পর সরাসরি লিক্যুইড ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করে তার ওপর কম্প্যাক্ট অথবা স্টুডিও ফিক্স ব্যবহার করলেই যথেষ্ট । □ যাঁরা চোখের মেকআপে অভ্যস্ত তাঁদের জন্য এই সিজনে পাউডার আইশ্যাডো আদর্শ। গ্লসি হাইলাইটার এই সময় এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। যাঁরা হাইলাইটার ব্যবহার করতে পছন্দ করেন সেক্ষেত্রে ব্রো বোনে ম্যাট জাতীয় হাইলাইটার ব্যবহার করা যেতে পারে।□ যাঁদের ব্রো বোন উঁচু তাঁদের দিনের মেকআপে হাইলাইটের ব্যবহার না করাই শ্রেয়। নিজের পছন্দের আউটফিটের সঙ্গে ম্যাচ করে লাইট কালারের পাউডার আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। গ্রিন, ব্লু গোল্ড, সিলভার কালারের আইশ্যাডো দিনের বেলা নৈব নৈব চ । □ যাঁরা ফ্যাশন সেক্টর অথবা ডিজাইনার স্টোরে কর্মরতা তাঁরা ইচ্ছে করলে গ্রিন বা ব্লু কালারের অ্যাটেয়ারের সঙ্গে আইশ্যাডোর বদলে গ্রিন বা ব্লু কালারের আইলাইনার চোখে ব্যবহার করলে দেখতে খুব 'গ্ল্যামারাস' লাগে□ যারা কর্পোরেট সেক্টরে কর্মরতা চোখে আইলাইনার ব্যবহার করতে পছন্দ করেন এবং নিজেকে মোহময়ী করে তুলতে চান তাঁরা ওয়াটারপ্রুফ ডার্ক ব্রাউন বা ব্ল্যাক আইলাইনার ব্যবহার করতে পারেন। □ আবার যাঁরা কাজল পরতে অভ্যস্ত তাঁরা অবশ্যই স্মাজড প্রুফ কাজলকে বন্ধু ভাবতে পারেন। □ এই সিজনে চোখের পাতায় ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করা নিরাপদ। কর্পোরেট সেক্টরের মহিলারা চোখে ব্ল্যাক কালারের মাস্কারা ব্যবহার করলে চোখের মেকআপে বাড়তি মাত্রা যোগ করে। আর যাঁরা ফ্যাশন সেগমেন্টে কর্মরতা এবং মেকআপ ক্যারি করতে স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা অনায়াসে ব্লু অথবা নিয়ন কালারের ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করতে পারেন।□ যেহেতু এখন মাস্ক পরা অত্যাবশ্যক তাই ঠোঁটের মেকআপের ক্ষেত্রে দিনের বেলায় 'গ্লিটারি' বা 'শাইনি' লিপ গ্লস ব্যবহার না করা সমীচীন। সেক্ষেত্রে লিকুইড ম্যাট 'লং স্টে' লিপস্টিক ব্যবহার করা নিরাপদ। □ তবে যাঁরা খুব স্টাইলিশ এবং পোশাকের সঙ্গে মানানসই ট্রান্সপারেন্স মাস্ক পরতে পছন্দ করেন তাঁরা পছন্দসই রঙের ম্যাট লিপস্টিককে সঙ্গী করতে পারেন। তবে ঠোঁটে ডার্ক কালারের লিপস্টিক ব্যবহার করলে সেক্ষেত্রে চোখের মেকআপ লাইট হবে। যা হবে সৌন্দর্যের বাড়তি সংযোজন।

লিপস্টিকের কী ধরনের রং দিনের বেলায় নির্বাচন করা উচিত

লিপস্টিকের রঙের ক্ষেত্রে যাঁদের গায়ের রং ফর্সা তাঁরা লাইট পিঙ্ক, কোরাল, কফি ব্রাউন ইত্যাদি কালার ব্যবহার করতে পারেন। যাঁদের গায়ের রং একটু শ্যাম সেক্ষেত্রে বেজ, ব্রাউন বেজ-পিঙ্ক ইত্যাদি লিপস্টিক ব্যবহারে তাঁদের অনেক বেশি 'ব্রাইট' দেখায়। এছাড়াও মেহেগনি কালারের লিপস্টিক ব্যবহারে যেকোনও স্কিনটোনের মহিলারা হয়ে উঠতে পারেন অনন্যা। মনসুনে অফিস গোয়িং মহিলাদের ব্যাগে কী ধরনের মেকআপ কিট থাকা জরুরি? বর্ষায় ওয়াটারপ্রুফ প্রাইমার থেকে শুরু করে মাস্কারা, আই লাইনার ব্যাগে থাকা বাঞ্ছনীয়। যাতে প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

```