
শেষ আপডেট: 31 December 2023 15:45
দ্য ওয়াল ব্যুরো: আজ ডিসেম্বরের ৩১ তারিখ। বছরের শেষ দিন আনন্দে মেতে উঠবে মানুষজন। আর বছর শেষের পার্টি মানেই চুটিয়ে আনন্দ সঙ্গে একটু সুরাপান। বছরের কয়েকটা দিন একটু আধটু আপনার পছন্দের পানীয় খাওয়া চলতেই পারে কিন্তু বেশি খেয়ে নিলে হয় আরেক মুশকিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাথা ধরা, মাথা ঘোরা, বমি, ডিহাইড্রেশান আরও কত কী। এটাকেই বলে হ্যাংওভার।
হ্যাংওভার থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলা উচিত যাতে আপনার বছর শেষের পার্টির আমেজও নষ্ট না হয় আবার শরীরে বেশি কষ্টও না হয়।

লেবুর জল
পেগের পর পেগ মদ একসঙ্গে তাড়াতাড়ি খেয়ে নিলে হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাংওভার কাটাতে তাকে লেবুজল মোক্ষম দাওয়াই। নিশ্চয়ই দেখে থাকবেন শটসের সঙ্গে কাটা লেবু আর নুন দেয় অনেক জায়গায়। কেন জানেন? লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন-সি যেটা মদ খাওয়ার ফলে শরীরে যে টক্সিসিটি তৈরি হয় সেটা কাটাতে সাহায্য করে। তবে শুধু লেবুজল নয়, যেকোনও ফলের রস খেলেই অনেকটা উপকার পেতে পারেন।
)
ঘুম
হ্যাংওভার পরের দিন পর্যন্ত থেকে যাওয়ার অন্যতম কারণ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। যতই সারারাত জেগে পার্টি করা হোক না কেন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে কিন্তু হ্যাংওভার থেকেই যাবে ফলে ভাল করে ঘুমনোটা জরুরি।

হালকা খাবার
অনেকেই মদ্যপান করার সঙ্গে সঙ্গে বা পরে ভারী খাবার খেয়ে ফেলেন যার ফলে বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অথবা মদ্যপান করার আগে ভারী খাবার খেয়ে নিলেও এই সমস্যা হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন মদ্যপান করার আগে বা পরে হালকা খাবার খাওয়ার।
প্রচুর পরিমাণে জলপান
মদ্যপান করলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। বারবার জল তেষ্টা পায়, মনে হয় মুখের ভিতরটা শুকিয়ে যাচ্ছে। এই সময় অল্প অল্প করে হলেও অনেকটা পরিমাণে জল খাওয়া উচিত। জল খেলে শরীর হাইড্রেটেড থাকবে, অতটা কষ্ট হবে না শরীরে।