Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিম ছাড়াই বানিয়ে নিন নিরামিষ রোল, একবার খেলে বানাবেন বারবার

দোকানের মতো রোল বাড়িতে না হলেও এই নিরামিষ রোল বানানো খুব সহজ। আপনাদের জন্য রইল দারুন এই রোলের রেসিপি।

ডিম ছাড়াই বানিয়ে নিন নিরামিষ রোল, একবার খেলে বানাবেন বারবার

শেষ আপডেট: 21 January 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: ফাস্ট ফুড বললেই যে জিনিসদুটোর নাম সবার আগে মাথায় আসে সেটা হল রোল এবং চাউমিন। রাস্তার ধারের ছোট্ট স্টল হোক বা বড় কোনও রেস্তোরাঁ, প্রত্যেকেরই নিজস্ব ধরন রয়েছে রোল বানানোর। রোলের প্রকারভেদও রয়েছে অনেক। পুজোয় ঘুরতে বেরনো থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা, শপিং, কলকাতার রাস্তায় প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়ানো বা খুব খিদের তাড়না, সবকিছুতেই কিন্তু রয়েছে রোল। 

একটা

রোল খেলে যেমন অনেকক্ষণ পেট ভরা থাকে তেমনই কলকাতার রোলের স্বাদের সঙ্গে টেক্কা দেওয়া মুশকিল। আগে রোল বলতে এগ রোল আর চিকেন রোল বোঝালেও এখন এমন কিছু নেই যা দিয়ে রোল বানানো হচ্ছে না। চিকেন, মটন, পনির, চিজ, ভেজ যা চাইবেন পাবেন। 

দোকানের মতো রোল বাড়িতে না হলেও এই নিরামিষ রোল বানানো খুব সহজ। আপনাদের জন্য রইল দারুন এই রোলের রেসিপি। একটা পাত্রে ময়দা নিয়ে তারমধ্যে অল্প নুন, সাদা তেল আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিন। 

এবার ব্যাটার তৈরি করার জন্য তিনহাতা বেসন, হাফ চামচ বেকিং পাউডার, এক হাতা ময়দা, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো জল দিয়ে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিন। 

রোলের ভেতরে পুর তৈরি করতে আপনার পছন্দ মতো কিছু সবজি একদম কুঁচি কুঁচি করে কেটে নিন। গাজর, বাঁধাকপি, গ্রিন অনিওন, ক্যাপসিকাম। এবার কড়াইতে এক চামচ তেল গরম করে তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। নুন, গোলমরিচ দিয়ে ভাল করে সঁতে করে নিন। অল্প করে সয়া সস আর টমেটো সসও দিতে পারেন চাইলে। সবজি সেদ্ধ হয়ে গিয়ে মশলার সঙ্গে ভাল করে মিশে গেলে সেটা আলাদা করে তুলে রেখে দিন। 

এবার ময়দা থেকে লেচি কেটে বেলে নিন। ভেতরে একটু অয়েল ওয়াশ করে বানিয়ে রাখা সবজির পুর ভরে রোলের মতো আটকে নিন। এবার পুরোটা ব্যাটারে মিশিয়ে গরম গরম তেলে ভেজে নিলেই রেডি ভেজ স্প্রিং রোল।
 
তাছাড়া এই একই উপকরণ দিয়ে আরও এক ভাবে রোল বানানো যায়। ময়দার মণ্ড থেকে লেচি কেটে রুটির মতো বেলে সেঁকে নিন। এবার একদম সামান্য একটু তেলে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন। নামিয়ে উপর দিয়ে শসা কুঁচি, লেটুস পাতা, টমেটো কুঁচি, গাজর কুঁচি ছড়িয়ে দিন। একটু নুন, গোলমরিচ, লেবুর রস আর আপনার পছন্দের সস ছড়িয়ে রোলটা বানিয়ে নিন। এই রোল খেতে যেমন সুস্বাদু তেমন শরীরের জন্যেও ভাল।


```