Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপাবলির সন্ধেতে 'চা' এর সঙ্গে 'টা' তো লাগবেই! বানাতে পারেন এই মুচমুচে স্টার্টারগুলো

মুশকিল একটাই, কেউ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন কেউ আবার আমিষ। সেই মুশকিল আসান করতেই রইল একটি নিরামিষ ও একটি আমিষ মুখরোচক ‘টা’-এর রেসিপি। 

দীপাবলির সন্ধেতে 'চা' এর সঙ্গে 'টা' তো লাগবেই! বানাতে পারেন এই মুচমুচে স্টার্টারগুলো

শেষ আপডেট: 7 November 2023 15:22

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর দিন অনেকে যেমন কবজি ডুবিয়ে মাংস -ভাত খান আবার অনেকে সাধারণ ভোগের খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন। যে কোনও অনুষ্ঠানের সন্ধেবেলা চায়ের আসরে বসে টুকটাক কিছু মুখে না দিলে আড্ডাটা যেন ঠিক জমে না।  

এবার মুশকিল একটাই। কেউ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন কেউ আবার আমিষ। সেই মুশকিল আসান করতেই রইল একটি নিরামিষ ও একটি আমিষ মুখরোচক ‘টা’-এর রেসিপি। 

১) কঞ্জি ক্রিস্পি মাশরুম

মাশরুম জিনিসটা অনেকেরই পছন্দের তালিকায় খুব ওপরের দিকে নেই।  তবে এভাবে বানিয়ে খেলে সেই তালিকায় অদলবদল ঘটবেই। প্রথমে উপকরণগুলো একজায়গায় গুছিয়ে নিন। যে কোনও ধরনের মাশরুম (বাটন মাশরুম, ফাংগাস মাশরুম, শিটাকে মাশরুম), কর্নফ্লাওয়ার, আদা, রসুন, পেঁয়াজ, সেলারি, তেল, চিলি পেস্ট, কেচাপ, ভিনিগার, স্প্রিং অনিওন, নুন, ওয়াইন, হইসিন সস। 

এবার আসি পদ্ধতিতে। মাশরুমগুলোকে ভাল করে ধুয়ে গায়ে লেগে থাকা পাতলা আস্তরণটা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিন। এবার অন্য একটা পাত্রে কর্নফ্লাওয়ার, অল্প নুন আর পরিমাণমতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। মাশরুমগুলোকে ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে তুলে নিন।

এবার পেঁয়াজ, রসুন, আদা একদম মিহি করে কুচিয়ে নিন। কড়াইতে অল্প তেল গরম করে তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভাল করে টস করে নিতে হবে। এবার একে একে চিলি পেস্ট, কেচাপ, ১/২ টেবিল চামচ হইসিন সস দিয়ে টস করে নিতে হবে। 

এবার ভেজে রাখা মাশরুমগুলোকে সসের মিশ্রণে দিয়ে দিন। একসঙ্গে সবটা ভাল করে মিশিয়ে নিয়ে তাতে ভিনিগার আর ওয়াইন উপর দিয়ে ছড়িয়ে দিন। ২ মিনিট ঢাকা দিয়ে রাখুন, এবার ঢাকনা খুলে উপর দিয়ে স্প্রিং অনিওন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কঞ্জি ক্রিস্পি মাশরুম।

২) গোল্ডেন ফ্রায়েড ফিশ

 নিরামিষ মুখরোচকের একটা রেসিপি তো জানলেন, এবার জেনে নিন একটা আমিষ পদের রেসিপি। তৈরি করে নিন গোল্ডেন ফ্রায়েড ফিশ। মাংস দিয়ে বানানো অনেকরকম স্টার্টারই তো খেয়েছেন এবার মাছের এই পদটি চেখে দেখুন। উপকরণ হিসেবে লাগবে ভেটকি মাছ, নুন, গোলমরিচ গুঁড়ো, তেল, ব্রথ পাউডার (দোকানে পেয়ে যাবেন), সুইট চিলি সস, সাদা মরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিম, ময়দা, বিস্কুটের গুঁড়ো।

ভাল করে ভেটকি মাছগুলোকে ধুয়ে নিজের মনের মতো সাইজ করে কেটে নিন। চেষ্টা করবেন যাতে মাছের পিসগুলো বেশি মোটা বা একদম পাতলা না হয়ে যায়। এবার একটা পাত্রে ভেটকি মাছের পিসগুলো নিয়ে তাতে পরিমাণমতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন। এবার অন্য একটা জায়গায় আপনাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারজন্য একটা বাটিতে হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, নুন, সাদা মরিচ গুঁড়ো, ব্রথ পাউডার, সুইট চিলি সস নিয়ে নিন, তাতে দুটো ডিম ফাটিয়ে দিন। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে একটা ঘন পেস্ট বানান। একটা থালায় বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিন। বাজারে রেডিমেড বিস্কুটের গুঁড়ো পেয়ে যাবেন নাহলে বাড়িতে থাকা যেকোনও বিস্কুট মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলেও হবে।

এবার কড়াইতে তেল গরম করে নিন। তেল ভালমতো গরম হয়ে গেলে এক একটা মাছের পিস নিয়ে সেটাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটায় চুবিয়ে কোট করে নিতে হবে। এবার মাছের পিসটা বিস্কুটের গুঁড়োর থালায় ফেলুন। বিস্কুটের গুঁড়ো ভালো করে দুপিঠে উল্টেপাল্টে লাগিয়ে সেটাকে গরম তেলে লাল করে ভেজে তুলে নিন।

নিজের ইচ্ছেমত সস সহযোগে পরিবেশন করুন গোল্ডেন ফ্রায়েড ফিশ।


```