Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

শ্যাম্পু করার পর ব্যবহার করুন এই ৪ ঘরোয়া কন্ডিশনার, চুল থাকবে মসৃণ

শীতকালে ত্বকের পাশাপাশি চুলও খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। ফলে শ্যাম্পু করলেও খসখসে রুক্ষ চুলের সমস্যা থেকেই যায়। তাছাড়া চুলে নানারকম রাসায়নিক ব্যবহার, স্টাইলিংয়ের জন্য ঘন ঘন স্ট্রেটনিং বা কার্লিং করার কারণে চুল রুক্ষ হয়ে যেতে থাকে। 

শ্যাম্পু করার পর ব্যবহার করুন এই ৪ ঘরোয়া কন্ডিশনার, চুল থাকবে মসৃণ

শেষ আপডেট: 6 January 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল হোক বা গরমকাল, চুল পরিষ্কার রাখতে গেলে শ্যাম্পু করতেই হবে। কিন্তু শুধু শ্যাম্পু করে নিলেই তো হল না, রুক্ষ চুলকে মখমলি করে তুলতে এখন শ্যাম্পু করার পর দরকার কন্ডিশনিংয়ের। কন্ডিশনার চুলকে নরম রাখে, তাছাড়া একটা সুন্দর জেল্লাও দেয় চুল শুকোনোর পরে। 

বেশিরভাগ মানুষই যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে সেই ব্র্যান্ডের কন্ডিশনার লাগান। তবে বাজার চলতি বেশিরভাগ কন্ডিশনারেই থাকে নানা রকম রাসায়নিক, যা সাময়িকভাবে চুলকে রক্ষা করলেও তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। এমনিতেই ধুলো, ধোঁয়া, দূষণের জেরে চুলের নানা সমস্যায় ভোগেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই। আর শীতকালে ত্বকের পাশাপাশি চুলও খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। ফলে শ্যাম্পু করলেও খসখসে রুক্ষ চুলের সমস্যা থেকেই যায়। তাছাড়া চুলে নানারকম রাসায়নিক ব্যবহার, স্টাইলিংয়ের জন্য ঘন ঘন স্ট্রেটনিং বা কার্লিং করার কারণে চুল রুক্ষ হয়ে যেতে থাকে। 

Anaamika - Most Silkiest & Shiny Indian Rapunzel | Shiny Hair Secrets |  Shiny Silky Smooth Hair Play - YouTube

তাই বাজারে বিক্রি হওয়া কন্ডিশনার ব্যবহার না করে বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন কন্ডিশনার। কীভাবে বানাবেন? ঘরে থাকা দই এবং মধু একটি পাত্রে সমান পরিমাণে নিয়ে নিন। সেটা ভাল করে মিশিয়ে চুলে ৩০ মিনিট মতো লাগিয়ে রেখে দিন। তারপর পরিষ্কার জলে চুল ধুয়ে নিলেই হবে। এই কন্ডিশনার আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। 

Curd Face Packs: ৫ মিনিটে হিরের চমক পাবে ত্বক, ঘরে তৈরি টক দইয়ের এই  ফেসপ্যাক মুখে লাগালেই ম্যাজিক! - homemade Curd or dahi Face Packs uses and  benefits - eisamay

ওজন কমাতে যেমন গ্রিন টি কার্যকরী, তেমনই  চুলের জেল্লা ফেরাতেও গ্রিন টির জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার পর আগে থেকে বানিয়ে ছেঁকে ঠান্ডা করে রাখা গ্রিন টি দিয়ে ভাল করে চুলটা ধুয়ে নিন। কিছুক্ষণ মাথায় ম্যাসাজ করুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

DIY green tea recipes for healthy hair | Femina.in

বাড়িতে অ্যালোভেরা গাছ বা হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়েও দারুন কন্ডিশনার বানানো যায়। অ্যালোভেরা পাল্প বা জেল শ্যাম্পু করার পর ২০ মিনিট মতো চুলে লাগিয়ে রেখে দিন। তারপর ভাল জলে চুলটা ধুয়ে নিন। অ্যালোভেরা জেল চুলকে নরম রাখতে সাহায্য করবে। 

11 Best Homemade Conditioners For Curly Hair

জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার শ্যাম্পু করার পর এই মিশ্রণ চুলে বিশেষত স্ক্যাল্পে ঢেলে কিছুক্ষণ ম্যাসাজ করে ভাল জলে ধুয়ে নিন। দারুণ জেল্লা আসবে চুলে, তফাৎ বুঝতে পারবেন খালি চোখেই।


```