Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়ং বয়েজ ক্লাবের ৫৪ তম বর্ষের থিম ‘দেবী দুর্গা - মহাবিশ্বের শক্তি’

ইয়ং বয়েজ ক্লাবের ৫৪ তম বর্ষের থিম ‘দেবী দুর্গা - মহাবিশ্বের শক্তি’

শেষ আপডেট: 10 October 2023 19:24

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুর্গাপুজো মানেই চোখ টানবে নানা থিমের প্যান্ডেল। সেই ধারা বজায় রেখেই ইয়ং বয়েজ ক্লাবের সদস্যরা এ বছরও বরাবরের মতো প্রাসঙ্গিক সামাজিক সমস্যাগুলিকে তাদের থিম হিসেবে ব্যবহার করেছে। এই বছর তারা থিম বেছে নিয়েছেন, "দেবী দুর্গা - মহাবিশ্বের শক্তি"। প্রতি বছর এই উৎসব পশ্চিমবঙ্গের পুজো প্যান্ডেলগুলির জন্য থিম তৈরি করার ক্ষেত্রে সৃজনশীলতা এবং শিল্পের দিক থেকে সেরাটি নিয়ে আসে।

ইয়ং বয়েজ ক্লাব এই বছর তাদের ৫৪ বছর পূর্ণ করল। এই পুজো মধ্য কলকাতার তারা চাঁদ দত্ত স্ট্রিটের কাছে অবস্থিত যা সেন্ট্রাল অ্যাভিনিউকে রবীন্দ্র সরণির সাথে সংযুক্ত করে। এই পুজো মধ্য কলকাতার অন্যতম সেরা একটি আকর্ষণ।

হিন্দু পৌরাণিক কাহিনীতে, দেবী দুর্গাকে সবচেয়ে শক্তিশালী পবিত্র মূর্তি হিসাবে বিবেচনা করা হয়। দুর্গার পরাক্রম তাঁর ১০টি হাতে বিভিন্ন অস্ত্র বিভিন্ন শক্তির প্রতীক। দেবী দুর্গার রূপ ভক্তদের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়। দেবী দুর্গা অসুরদের প্রতি হিংস্র এবং একই সঙ্গে তাঁর ভক্তদের জন্য কল্যাণময়। দেবীর দশটি হাতের প্রতীক এই অর্থ বহন করে, যে তিনি তাঁর ভক্তদের দশ দিক - আট কোণ, আকাশ ও ভূ-পৃষ্ঠ থেকে রক্ষা করেন। 

মিডিয়ার সাথে কথা বলার সময় প্রধান সংগঠক রাকেশ সিং, বলেন, “এই বছর, ইয়ং বয়েজ ক্লাব দেবী দুর্গার ঐশ্বরিক শক্তির প্রতিরূপ তৈরি করছে  যেখানে ৩২ ফুট ‘মা দুর্গা’ বাইরে স্থাপন করা হবে, যা তাঁকে বিশ্ব শক্তির প্রতীক হিসেবে প্রদর্শন করবে। বিশ্বশক্তির সাথে দেবীর সম্পর্ক বোঝাতে, মূর্তিটির দশ হাতে দশটি গ্লোব থাকবে, যা পৃথিবীর দশ দিকের প্রতীক।"

“দর্শকেরা প্যান্ডেলের ভিতরে ঝিনুকের সাথে মনোমুগ্ধকর কাজ দেখতে পাবেন। ভেতরে প্রতিমার পাশাপাশি ঝিনুকের কাজও তৈরি হচ্ছে। গত  চার মাস ধরে চলছে প্যান্ডেলের প্রস্তুতি। আমাদের প্যান্ডেলের বাইরে ভারতের চন্দ্রজয়কে স্মরণীয় করে রাখতে একটি অতিরিক্ত আকর্ষণ, চন্দ্রযান-৩ এর একটি মডেল স্থাপন করা হবে।” জানালেন ইয়ং বয়েজ ক্লাবের যুব সভাপতি বিক্রান্ত সিং।


```