Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটাতে নতুন ধরনের কী উপহার দেবেন ভাবছেন, রইল সন্ধান

ভাইফোঁটাতে অন্যরকম উপহার দেওয়ার দারুণ কালেকশন রয়েছে দক্ষিণাপণের 'মৃগনয়নী'তেও। হ্যান্ডলুমের ব্যাগ, প্রচুর ঘর সাজাবার জিনিস, উডেন আইটেম, ল্যাম্পশেড, রট আয়রনের ওপরে কালার করা শোপিস, মূর্তি, স্টোনের জিনিস।

ভাইফোঁটাতে নতুন ধরনের কী উপহার দেবেন ভাবছেন, রইল সন্ধান

শেষ আপডেট: 10 November 2023 15:43

দ্য ওয়াল ব্যুরো: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা....'

ফোঁটা পর্ব, খাওয়া দাওয়া পর্ব মিটে যাওয়ার পর যে পর্ব নিয়ে ভাই-বোন-দাদা-দিদিরা সবথেকে বেশি উৎফুল্ল থাকে সেটা হল উপহার দেওয়া নেওয়ার পর্ব। উপহার বাছাই কিন্তু একটা মস্ত বড় কাজ, বিশেষ করে নিজের ভাই, বোন, দিদি হলে আরও মুশকিল। যদি উপহার মনের মতো না হয় তাহলে কিন্তু দু'একটা কথা শুনিয়ে দিতেও ছাড়বে না তারা। তাই আদরের ভাইটি বা বোনটির জন্য  তার পছন্দ অনুয়াযী উপহার কিনতে হবে। আর সেই মন বুঝে কেনার দায়িত্ব কিন্তু আপনারই। 

'সাইলেন্স'-এর  অভিনব জিনিসপত্র 

দক্ষিণাপণে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের  হাতের কাজ দিয়ে সাজানো  শোরুম 'সাইলেন্স'। ১২০ জন  ছেলেমেয়ে কাজ করে সাইলেন্সে।গিফট আইটেমে ঠাসা শোরুমের অন্দর। বোন ও দিদিদের জন্য সিলভার জুয়েলারি বা  জাঙ্ক জুয়েলারি কিনতে পারেন। নানান রঙের বিডসে গাঁথা অক্সিডাইজড মেটালের নেকপিসগুলো চমৎকার। ব্রাশের গয়না, কাঠের গয়নাও নজর কাড়বে আপনার। ভাইদের জন্য  রয়েছে অনেক ধরনের সাইড ব্যাগ, উডেন আইটেম, উইন্ড চার্ম, লেদারের জিনিসপত্র, ব্রাশের আসবাব, লোহার জিনিস, বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং, শোপিস, ফটো ফ্রেম। পেয়ে যাবেন ঘর সাজানোর বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট আইটেমও। সব রকম দামের জিনিস পেয়ে যাবেন এই দোকানে। এখানে জাঙ্ক জুয়েলারির দাম শুরু ৫০ টাকা থেকে পাবেন ৫০0 টাকার মধ্যে। হাতের তৈরি নানান সূক্ষ্ম জিনিসের দাম ১০০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত দামে রয়েছে।

মৃগনয়নীর নজরকাড়া ঘর সাজানোর জিনিসপত্র 

ভাইফোঁটাতে অন্যরকম উপহার দেওয়ার দারুণ কালেকশন রয়েছে দক্ষিণাপণের 'মৃগনয়নী'তেও। হ্যান্ডলুমের ব্যাগ, প্রচুর ঘর সাজাবার জিনিস, উডেন আইটেম, ল্যাম্পশেড, রট আয়রনের ওপরে কালার করা শোপিস, মূর্তি, স্টোনের জিনিস। এছাড়াও মৃগনয়নীর জুয়েলারি কালেকশনও বিপুল। রয়েছে টেরাকোটা আর স্টোন ডাস্টের শোপিস, নকশা করা স্টুল, ফাইবারের আইটেম। জিনিসপত্রের দামও কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি। কম দামের মধ্যেও যেমন বিভিন্ন গিফট আইটেম পেয়ে যাবেন এখানে তেমন একটু ভাল জিনিস উপহার হিসেবে দিতে চাইলে সেটাও পাবেন।

উপহারে খাদির অর্গানিক স্কিনকেয়ার 

দক্ষিণাপণের 'খাদি সিল্ক এম্পোরিয়াম'-এর   জামাকাপড়ের কালেকশনের কথা তো সবার জানা। কিন্তু এবারে খাদিতে গিয়ে দেখা গেল জামাকাপড় ছাড়াও ভাইফোঁটাতে উপহার দেওয়ার মতো অনেক রকম স্কিন কেয়ার প্রোডাক্ট  রয়েছে খাদিতে। প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি সাবান, শ্যাম্পু, সুগন্ধিযুক্ত মোমবাতি, কফি, আমলা ক্যান্ডি, হেয়ার অয়েল, বডি অয়েল, ক্রিম, মাসাজ অয়েল, ফেস ওয়াশ, ট্রাভেল কিট। সাবানের মধ্যে রয়েছে রোজওয়াটার, অ্যালোভেরা, স্যান্ডেলউড, লেমন, অ্যাভোকাডো, দাম সব ৯০ টাকা থেকে শুরু। রয়েছে বিভিন্ন ফ্লেভারের ১২টা সাবানের গিফট বক্সও। দিদি বা দাদারা যদি ঘুরতে যেতে ভালবাসে তাহলে খাদির ট্রাভেল কিটটা কিন্তু গিফট করতেই পারেন। মাত্র ২৫০ টাকা দামের এই কিটে আপনি পেয়ে যাবেন ৩০ এমএলের শ্যাম্পু, কন্ডিশনার, হার্বাল ফেসওয়াশ, ক্রিম এবং দুটো ছোট ছোট হার্বাল সাবান।

কালার কসমেটিক্স ও পারফিউম 

দিদি বোনদের উপহার দেওয়ার থাকলে সাজগোজের জিনিস ভাইদের তালিকায় সবার ওপরে থাকে। আর দিদিরা ভাইদের ভাল একটা পারফিউম দিয়ে দিলেই তারা খুশি হবে খুব। এই সবকিছুই পাবেন নিউ মার্কেটের দ্য রয়াল স্টোরসে। মেকআপে শিমারি আইটেম এখন হট লিস্টে। আইশ্যাডো হোক বা নেলপলিশ সবকিছুতেই শিমার ম্যান্ডেটরি, গাঢ় রঙের লিপস্টিকও কিন্তু বাজারে এখন ইন, সঙ্গে রয়েছে নজরকাড়া ন্যুড শেড। যা মন চাইবে কিনে নিতে পারেন আপনার আদরের দিদি-বোনের জন্য। এছাড়া রয়েছে বিভিন্ন দামের পারফিউম। ছেলে-মেয়ে উভয়ের জন্যেই পাবেন প্রচুর কালেকশন। বডি স্প্রে, পারফিউম, বডি মিস্ট, ডিওডোরেন্ট স্টিক সব রয়েছে রয়্যাল স্টোরসে। বাজেট বুঝে কিনে নিন চটপট।

Deodorants: The Best In Smell | Into The Gloss


```