Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দুধের সঙ্গে কী মিশিয়ে খেলে উপকার পাবেন দ্বিগুণ!

এক গ্লাস দুধে এক চিমটে দারুচিনি গুঁড়ো মিশিয়ে ঢকঢক করে খেয়ে ফেলুন। এতে দুধের ফিকে স্বাদেরও যেমন বদল হবে তেমনই দারুচিনি সাহায্য শারীরিক প্রদাহ কমাবে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকবে এতে।

দুধের সঙ্গে কী মিশিয়ে খেলে উপকার পাবেন দ্বিগুণ!

শেষ আপডেট: 17 January 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: 'দুধ না খেলে হবে না ভাল ছেলে' চন্দ্রবিন্দুর এই গান অক্ষরে অক্ষরে পালন করে এমন অনেক ছেলেপুলেই রয়েছে। অনেকেই আছেন যাঁদের রাতে এক গ্লাস দুধ না খেলে ঘুম আসে না বা সকালে উঠে ব্রেকফাস্টের সঙ্গে চাই এক গ্লাস দুধ। দুধ এমনিতেই অন্যতম একটি পুষ্টিকর খাদ্যের উৎস তবে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি দুধের সঙ্গে মিশিয়ে খেলে পুষ্টি তো হবেই সঙ্গে দূরে থাকবে শরীরের নানারকমের ব্যারাম।  

এক গ্লাস দুধে এক চিমটে দারুচিনি গুঁড়ো মিশিয়ে ঢকঢক করে খেয়ে ফেলুন। এতে দুধের ফিকে স্বাদেরও যেমন বদল হবে তেমনই দারুচিনি সাহায্য শারীরিক প্রদাহ কমাবে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকবে এতে।

এছাড়া দুধে মেশাতে পারেন এক চামচ মধুও। সর্দি কাশির সমস্যা এড়াতে মধু মেশানো দুধ খেলে অনেকটা উপকার পাবেন। মধু মেশানো দুধে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকট্রিয়াল উপাদান যা সর্দি কাশির হাত থেকে বাঁচাবে আপনাকে।

হলুদ দুধের উপকারিতার কথা মা ঠাকুমাদের মুখে অনেকেই শুনেছেন নিশ্চয়! সত্যিই হলুদ দুধে রয়েছে অনেক গুণ। হলুদ দুধে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। 

দুধের সঙ্গে মেশাতে পারেন চিয়া সিডসও। চিয়া সিডসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এক গ্লাস দুধে এক চামচ চিয়া সিডস মিশিয়ে খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকবে পাশাপাশি কমবে হৃদরোগের ঝুঁকিও।

দুধে এক চিমটে কেশর যোগ করে খেলেও উপকার পাবেন অনেক। কেশর দুধ খেতে ভালও লাগবে আবার নিয়মিত দুধে কেশর মিশিয়ে খেলে বারবার অসুখের কবলে পরতে হবে না আপনাকে।

গলার যেকোনও সমস্যায় আদা খুব ভাল কাজ দেয়। বাজার থেকে একটু আদা গুঁড়ো কিনে এনে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সর্দি, কাশি বা গলার সমস্যায় এই আদা গুঁড়ো মেশানো দুধ খুবই কার্যকরী। 

নিজের ত্বককে আরও সুন্দর এবং উজ্জ্বল করতে দুধের সঙ্গে মেশাতে পারেন এক চামচ আমন্ড গুঁড়ো। আমন্ডের মধ্যে রয়েছে ভিটামিন ই, যা ত্বকের যত্ন নিতে সাহায্য করবে।


```