Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনেকরকম ডেসার্ট তো খেয়েছেন, এবার ট্রাই করুন গুলাব জামুন মুজ

গুলাব জামুন মুজ' কীভাবে বাড়িতে বানাবেন, তার জন্য কী কী উপকরণ লাগবে সব তথ্য রইল নীচে। 

অনেকরকম ডেসার্ট তো খেয়েছেন, এবার ট্রাই করুন গুলাব জামুন মুজ

গুলাব জামুন মুজ

শেষ আপডেট: 5 May 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো: বাইরে কোথাও খেতে গেলে বা বাড়িতে জমিয়ে রবিবারের পেটপুজোর পর মনটা একটু মিষ্টি মিষ্টি করে। কিন্তু সবসময় বেশি মিষ্টি জাতীয় কিছু খেতেও ইচ্ছে করে না। একটু হালকা মিষ্টির কোনও ডেসার্ট বা আইসক্রিম, মুজের দিকেই মন টানে বেশি। আচ্ছা যদি বলি বাড়িতেই বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের কিছু জিনিস নিয়ে দারুণ একটা ডেসার্ট তাহলে! 

আজকের এই রেসিপিতে থাকছে বাঙালির সর্বকালের পছন্দের গুলাব জামুন। 'গুলাব জামুন মুজ' কীভাবে বাড়িতে বানাবেন, তার জন্য কী কী উপকরণ লাগবে সব তথ্য রইল নীচে। 

রেসিপি - 'গুলাব জামুন মুজ'

উপকরণ -
১০ থেকে ১২ টা ছোট ছোট গুলাব জামুন
হাফ কাপ মিল্ক চকলেট (গুঁড়ো করা)
হাফ কাপ হোয়াইট চকলেট (গুঁড়ো করা)
ক্রিম (১ কাপ)
হুইপড ক্রিম (হাফ কাপেরও কিছুটা কম)
গোলাপ জল (১ টেবিল চামচ)
সাজানোর জন্য কিছু পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি 

পদ্ধতি -
গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে তাতে জল গরম করতে দিন। জলটা ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ওই বড় পাত্রের উপর একটা ছোট পাত্র বসিয়ে তাতে একে একে মিল্ক চকলেট, হোয়াইট চকলেট আর ক্রিম দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। দেখবেন সবটা নীচের পাত্রের থেকে আসা গরম জলের ভাপে গলতে থাকবে। সবকিছু গলিয়ে ভালকরে মিশিয়ে নিন যাতে কোনও দানা না থাকে। এই চকলেটের মিক্সচারটা এবার আলাদা করে সরিয়ে রেখে দিন।

অন্যদিকে একটা বড় গ্লাসে একটা গুলাব জামুন নিয়ে থেঁতো করে নিন। তারপর উপরে দিয়ে দিন অল্প একটু হুইপড ক্রিম। এর উপরের লেয়ারে দিন ১-২ ফোঁটা গোলাপ জল। এবার দিয়ে দিন আলাদা করে সরিয়ে রাখা চকলেটের মিশ্রণটা। গ্লাসটাকে একটু ট্যাপ করে নেবেন যাতে আরও একটু জায়গা তৈরি হয়ে যায়। এবার উপর দিয়ে আরও একটু হুইপড ক্রিম, কিছু পেস্তা বাদামের টুকরো, একটা দুটো গোলাপের পাপড়ি আর একটা গুলাব জামুনকে মাঝাখান থেকে ভাগ করে উপরে বসিয়ে দিন। ব্যাস কিছুক্ষন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গুলাব জামুন মুজ। দুর্দান্ত খেতে আর এই গরমে মন ভরে যাবে এই ডেসার্ট খেলে।


```