Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিসা ছাড়াই বিদেশ-ভ্রমণ! এই দেশগুলিতে ঘুরতে যেতে পাসপোর্ট থাকলেই চলবে

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি সেইসব ভ্রমণপিপাসু বাঙালিদের মধ্যে একজন, যাঁরা দেশের সীমানা পেরিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা সযত্নে লালন করেন মনের কোণে? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। বিদেশে থাকার জন্য সাধারণত ভিসা বাধ্যতামূলক হলেও এমন কয়েকটি দেশ

ভিসা ছাড়াই বিদেশ-ভ্রমণ! এই দেশগুলিতে ঘুরতে যেতে পাসপোর্ট থাকলেই চলবে

শেষ আপডেট: 20 January 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি সেইসব ভ্রমণপিপাসু বাঙালিদের মধ্যে একজন, যাঁরা দেশের সীমানা পেরিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা সযত্নে লালন করেন মনের কোণে? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। বিদেশে থাকার জন্য সাধারণত ভিসা বাধ্যতামূলক হলেও এমন কয়েকটি দেশ রয়েছে, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেবে তো বটেই, উপরি পাওনা হল, ভিসা ছাড়াই এই দেশগুলিতে ঘুরতে যাওয়া সম্ভব (travel destination without visa)। প্রয়োজন শুধুমাত্র বৈধ ভারতীয় পাসপোর্ট এবং দিনকয়েকের ছুটি, ব্যস (tour plan)।

১. ভুটান: ভারতের এই প্রতিবেশী দেশে ভিসা ছাড়াই ঘুরে আসা যায়। শর্ত একটাই, সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত থাকতে পারবেন। তার বেশিদিনের ট্যুর হলে ভিসা জরুরি।

২. নেপাল: হঠাৎ করেই কয়েকদিনের ছুটি পেয়ে গেছেন? তাহলে খুব বেশি না ভেবে ব্যাগ গুছিয়ে টুক করে চলে যেতে পারেন নেপালে। জঙ্গলের মাঝখান দিয়ে পায়ে হেঁটে তুষারাবৃত পাহাড়ের সৌন্দর্য চাক্ষুষ করতে পারবেন, ভিসা ছাড়াই।

৩. জামাইকা: ভিসা ছাড়াই ঘুরে আসার সুযোগ রয়েছে এই দেশে। একবার সেখানে পা রাখলে দুহাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাবে পাহাড়, জঙ্গল, সমুদ্র। পর্যটকদের সুবিধার্থে জামাইকায় একাধিক বিলাসবহুল হোটেল রিসোর্ট এবং রেস্তোরাঁ রয়েছে।

৪. ফিজি: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৩০০টি দ্বীপের সমষ্টি নিয়ে গড়ে উঠেছে রিপাবলিক অফ ফিজি। ওশিয়নিয়া মহাদেশের অন্তর্গত ফিজিতে কোনও ভিসা ছাড়াই সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত থাকার সুবিধা রয়েছে। ফিজিতে স্বচ্ছ জলের তলায় প্রবাল প্রাচীর একবার দেখলে তা আজীবন রয়ে যাবে স্মৃতিতে।

৫. বার্বাডোজ: আপনি ভারতীয় নাগরিক হলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত বার্বাডোজে ঘুরে আসতে পারেন ভিসার ঝামেলা ছাড়াই। সমুদ্র সৈকতের সফেন বালিতে একবার হাঁটলে ফিরতে মন চাইবে না কিছুতেই। তবে না চাইলেও ফিরতে যে হবেই! কারণ বিনা ভিসায় সেদেশে থাকার সর্বোচ্চ মেয়াদ ৯০ দিন।

৬. কাজাখস্তান: হাতে মাত্র ২ সপ্তাহ ছুটি থাকলেই হবে। কাজাখস্থানের অপরূপ ভূপ্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্য দেখতে চাইলে ভিসা জরুরি নয় একেবারেই।

৭. মরিশাস: সমুদ্র ভালবাসলে মরিশাস আপনার গন্তব্য হতেই পারে। এটি পর্যটকদের অত্যন্ত পছন্দের একটি ভ্রমণস্থল। ভিসা ছাড়া ৯০ দিন পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি রয়েছে।

ডুয়ার্সের জঙ্গলে পাকা দোতলা বাড়ি! জানতে পেরেই ভেঙে দিল বন দফতর


```