
বাসবদত্তা চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 4 April 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: আকাশ আট চ্যানেলের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রাধুনী’র সঞ্চালিকা হিসাবে এখন দেখা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। পুরস্কারজয়ী এই অনুষ্ঠানের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।গত ৮ই মার্চ থেকে তাদের অনুষ্ঠানের সামান্য বদল ঘটেছে। জনপ্রিয় দুই আর জে দেবী সাহা এবং শ্রী বসুকে অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে পেয়েছেন দর্শক।
আর এবার তাঁদের সঙ্গে দুপুরের এই আকর্ষণীয় অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব সামলাবেন বাসবদত্তা।
নতুন সঞ্চালিকা বললেন,’বাংলার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকা আকাশ আটের এই রান্নার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের। আমি সঞ্চালিকা হিসেবেই আমার কেরিয়ার শুরু করেছিলাম। আর আবার ১৩ বছর পর সেই শিকড়ে ফিরে যাওয়া এই শোয়ের মাধ্যমে। আমি আকাশ আটের ‘রাধুনী’র পুরো টিমকে ধন্যবাদ জানাই। রান্না আমার প্যাশন। এখন আমার পেশার সঙ্গে প্যাশনমলে যাওয়ায় আমি খুব খুশি।’
চ্যানেলের কর্ণধার প্রিয়াঙ্কা সুরানা বরদিয়া বললেন, "আকাশ আট সবসময় চেষ্টা করে দর্শকদের জন্য নতুন নতুন বিনোদন শো নিয়ে আসার। চ্যানেলের নতুন সঞ্চালিকা হিসাবে আর জে দেবী এবং অভিনেত্রী বাসবদত্তাকে পেয়ে আমরা খুশি। দর্শকও খুশি।"
আকাশ আটের দুপুরের অতি জনপ্রিয় শো হল ‘রাধুনী’। দুপুরে কাজের ফাঁকে বাড়ির মহিলারা এই শোটি দেখে থাকেন। কারণ বিভিন্ন ধরনের নতুন নতুন ঘরোয়া খাবারের রেসিপি করে দেখানো হয় এই অনুষ্ঠানটিতে। যাঁরা খাদ্যরসিক তাঁর তো বটেই , যারা রান্না করতে ভালবাসেন তাদের জন্য এটি একটি অত্যন্ত প্রিয় শো। প্রতি সপ্তাহে সোমবার থেকে রবিবার রোজ ঠিক দুপুর দেড়টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।