Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ বছরের অ্যানিভার্সারিতেও বিয়ের বেনারসী পরতে চান? যত্নে রাখুন এই ভাবে

বেনারসী ভাল রাখতে তাই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 

৫০ বছরের অ্যানিভার্সারিতেও বিয়ের বেনারসী পরতে চান? যত্নে রাখুন এই ভাবে

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 4 December 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: চলছে বিয়ের মরশুম। বিয়েতে বহু মেয়েই বেনারসী শাড়ি পরেন। সাধারণত মেয়েদের শখই থাকে বেনারসী পরে বিয়ে করার। তবে এই শাড়িতে ভারী কাজ থাকায় নিজের বিয়ে বা বিয়ে বাড়ি ছাড়া অন্য কোথাও পরা সম্ভব হয় না। কবে একটা বিয়ে বাড়ি পড়বে তারপর বেনারসী আলমারির তাক থেকে নামবে। অনেকেই আছেন যাদের বেনারসী অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। ফেসে গেছে বা কোথাও পোকায় কেটে দিয়েছে। অনেকের জরিতেও সমস্যা হয়, জরির রং চটে যায় বা জরি কুঁচকে যায়। বিয়ের মরশুমে কীভাবে বেনারসী শাড়ি ভাল রাখবেন, টিপস দেবে দ্য ওয়াল। 

মা-ঠাকুমাদের ওয়ার্ড্রব খুঁজলে, এক-আধটা বেনারসী শাড়ি পাওয়া যাবে না, এটা সাধারণত হয় না। বেনারসী শাড়ি বেনারসে তৈরি হলেও বাংলার সঙ্গে এর একটা নিবিড় যোগ রয়েছে। বহুকাল ধরেই বেনারসী পরে বিয়ে করার ট্র্যাডিশন চলে আসছে বাঙালি বাড়িতে। এই শাড়ি কিন্তু খুবই সেনসিটিভ। একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যেতে পারে। 

বেনারসী ভাল রাখতে তাই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 


```