Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমে ঠোঁটে ম্যাট লিপ্সটিক লাগালে ফেটে ফেটে যাচ্ছে! জানুন কীভাবে যত্ন নেবেন

হলিউড থেকে বলিউড এবং টলিউডের প্রত্যেক অভিনেত্রীদের মেকআপ তালিকায় একটা করে ম্যাট লিপস্টিক থাকবেই। অথচ তাঁদের এই অসুবিধের মুখে পরতে হয় না। এই নিয়মগুলো মেনে চললে আপনার ম্যাট লিপস্টিকও সারাদিন টিকবে এবং আপনি ঠিক যেমন লুক চাইছেন তেমনটাই পাবেন। 

গরমে ঠোঁটে ম্যাট লিপ্সটিক লাগালে ফেটে ফেটে যাচ্ছে! জানুন কীভাবে যত্ন নেবেন

ম্যাট লিপস্টিক

শেষ আপডেট: 18 April 2024 15:06

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে ঠোঁট ফাটার কথা তো আমরা সবাই জানি কিন্তু গরমেও যে ঠোঁট ফাটতে পারে সেটা কী জানতেন! প্রচণ্ড গরমে ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে শুরু করে ঠোঁট ফেটে রক্ত বেরনোর মতো ঘটনাও ঘটে থাকে অনেকের সঙ্গে। এই সময় ঠিকঠাক যত্ন না নিলে ঠোঁটের ত্বক পুরো প্রাণহীন হয়ে পরে। শুধু তাই নয় নিম্নমানের বা কম দামের লিপস্টিক লাগালেও ঠোঁটের ত্বক এবং রঙের পরিবর্তন দেখা যেতে পারে। 

অন্যদিকে দামী ব্র্যান্ডের লিপস্টিক যে আপনাকে বাঁচাবে তেমনটা কিন্তু নয়। ব্র্যান্ড বা দাম দেখে লিপস্টিক না কিনে লিপ্সটিকের মধ্যে থাকা উপাদান কী কী সেটা দেখা উচিৎ। ম্যাট লিপস্টিক লাগিয়েও শান্তি নেই। বাড়ি থেকে ম্যাট লিপস্টিক লাগিয়ে বেরনোর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন ফেটে ফেটে যাচ্ছে বা আবার লাগাতে হচ্ছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। 

এখন ফ্যাশনে ট্রেন্ডের তুঙ্গে রয়েছে ম্যাট লিপস্টিক। সব লিপস্টিকেই কমবেশি তেল, মোম এবং বিভিন্ন ধরনের পিগমেন্ট মেশানো থাকে। তবে ম্যাট লিপস্টিকে মোম ও রঙের পরিমাণ বেশি থাকে আর তেলের পরিমাণ কম থাকায়  এটি ঠোঁটে লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অনেকক্ষণ দীর্ঘস্থায়ীও হয়। যদিও ঠিকমতো ঠোঁটের যত্ন না নিলে বা ম্যাট লিপস্টিক কীভাবে পরবেন না জানলে তা ফেটে ফেটে যেতে পারে। 

হলিউড থেকে বলিউড এবং টলিউডের প্রত্যেক অভিনেত্রীদের মেকআপ তালিকায় একটা করে ম্যাট লিপস্টিক থাকবেই। অথচ তাঁদের এই অসুবিধের মুখে পরতে হয় না। এই নিয়মগুলো মেনে চললে আপনার ম্যাট লিপস্টিকও সারাদিন টিকবে এবং আপনি ঠিক যেমন লুক চাইছেন তেমনটাই পাবেন। 

১) প্রথমত ম্যাট লিপ্সটিক লাগানোর আগে ঠোঁটে ভালকরে লিপ বাম লাগিয়ে নিতে হবে। লিপবাম লাগালে ঠোঁটের আদ্রতা বজায় থাকে ফলে এই গরমে চট করে ঠোঁট শুকিয়ে বা ফেটে যাওয়ার ভয় থাকে না।

২) যদি আপনি নুড লিপস্টিক প্রেমী হন তাহলে সবসময় ঠোঁটে প্রাইমার লাগিয়ে তারপর নুড লিপস্টিক লাগান এতে লিপস্টিক ফাটবেও না আবার দীর্ঘস্থায়ীও হবে।

৩) রোজ রাতে বাড়ি ফিরে যেমন ত্বকের যত্ন নেন তখন ৫ মিনিট সময় বার করে নিজের ঠোঁটের যত্নটাও নেবেন। রাতে শোয়ার আগে একটু মধু, লেবু আর চিনি দিয়ে ঠোঁটতা স্ক্রাব করে নেবেন তারপর বাম বা নারকেল তেল লাগিয়ে শুয়ে পড়ুন। এতে ম্যাট লিপস্টিক খুব সুন্দরভাবে আপনার ঠোঁটে বসবে।

৪) ময়েশ্চারাইজার ব্যবহার করতে একদমই ভুলবেন না। ঠোঁটের ত্বকের ময়েশ্চারাইজ করা প্রয়োজন। তাই ঠোঁটে লিপস্টিক জাতীয় কিছু ব্যবহার করার আগে অবশ্যই জায়গাটা ময়েশ্চারাইজ করে নিন।


```