Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ধনতেরসে গয়না কেনার প্ল্যান? চোখ রাখুন ঋতুপর্ণার গয়নায়

গয়না পরতে ভারী ভালবাসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যে কোনও উৎসবে পছন্দের গয়নায় সাজেন তিনি। ধনতেরসের শুভ লগ্নে তিনি কোন জুয়েলারের গয়না পরেছেন, কী কী অফার আছে, তারই খবরে সোমা লাহিড়ীধনতেরস আসছে। নতুন গয়না কেনার প্ল্যানিং শুরু করেছেন নিশ্চয়ই।

ধনতেরসে গয়না কেনার প্ল্যান? চোখ রাখুন ঋতুপর্ণার গয়নায়

শেষ আপডেট: 25 October 2021 12:34

গয়না পরতে ভারী ভালবাসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যে কোনও উৎসবে পছন্দের গয়নায় সাজেন তিনি। ধনতেরসের শুভ লগ্নে তিনি কোন জুয়েলারের গয়না পরেছেন, কী কী অফার আছে, তারই খবরে সোমা লাহিড়ীধনতেরস আসছে। নতুন গয়না কেনার প্ল্যানিং শুরু করেছেন নিশ্চয়ই। একটু অন্য ধরনের গয়না পরার শখ যাঁদের, তাঁদের পছন্দের সেরা ঠিকানা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। অসাধারণ ডিজাইন আর বিশুদ্ধ সোনার সম্ভার সাজিয়েছে এরা এই ধনতেরস উৎসবে। টলি-কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর পছন্দ শ্যামসুন্দরের বেশ কিছু কালেকশন। দেখে নেওয়া যাক ঋতুপর্ণা কোন শাড়ির সঙ্গে কী জুয়েলারি পরেছেন। ব্ল্যাক-ম্যাজেন্টা কম্বিনেশনের কাঞ্জিভরমের সঙ্গে ঋতুপর্ণার পছন্দ অ্যান্টিক গোল্ড জুয়েলারি। গলায় চওড়া চোকার কাম নেকলেস, সঙ্গে ঝুমকা স্টাইলের ঝোলানো ইয়ার রিংস- এক কথায় সুপার্ব। জানা গেল, এটা 'শুভ বিবাহ' কালেকশনেরই স্টাইলিশ ভ্যারাইটি। যাঁরা বিয়ের সময় একটু ম্যাট গোল্ড জুয়েলারি পরতে চান, তাঁদের কথা ভেবে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই জুয়েলারি। পোলকি হিরের কারিকুরি অ্যান্টিকে নতুন মাত্রা যোগ করেছে।সোনার 'শুভ বিবাহ' কালেকশনও সূক্ষ্ম কারুকাজে অনবদ্য। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বললেন, ঋতুপর্ণা লাল-কালো গঙ্গা-যমুনা পাড় মসলিনের সঙ্গে যে ট্রাডিশনাল গোল্ড জুয়েলারি পরেছেন সেটা শ্যামসুন্দরের 'শুভ বিবাহ' কালেকশন। প্রত্যেকটা বিয়ের সিজনে নতুন রূপে বিয়ের গয়নার সম্ভার সাজানো হয়।এই ধনতেরসে যাঁরা একেবারে অন্য ধারার গয়না কিনতে চান, তাঁদের জন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে রয়েছে স্পেশাল কালেকশন 'আদিকৃতি'। নানান থিমের গয়না। সবুজ শাড়ির সঙ্গে ঋতুপর্ণার গলায় আদিবাসী নাচের মোটিফে তৈরি নেকপিসটা ইউনিক।আবার লাল শাড়ির সঙ্গে ঋতুপর্ণা যে পেন্ডেন্ট পরেছেন সেটাও কিন্তু 'আদিকৃতি' কালেকশন। মোটিফে সূর্য।আবার পুরনো কলকাতার নকশাও রিভাইভ করেছে এরা। ক্ল্যাসিক ক্যালকাটা কালেকশনে জুঁইফুল মালা, হাঙরমুখ বালা, ছিলেকাটা চুড়ি থেকে চুড় কঙ্কন সবই আছে ধনতেরসে হিরের গয়না কেনার প্ল্যান আছে নাকি? তাহলে শ্যামসুন্দরের সেলিব্রেশন ডায়মন্ড কালেকশনে নজর দিতে পারেন। ঋতুপর্ণা লেমন সিলভার শাড়ির সঙ্গে পরেছেন সেলিব্রেশন ডায়মন্ড জুয়েলারি। এলিগ্যন্ট লুক দেখে মুগ্ধ হলেন তো?বাজেট কম হলে ডায়মন্ড পেন্ডেন্ট, ইয়ার রিংস, আংটির দিকে হাত বাড়ান। এখন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে বিশেষ অফার রয়েছে হিরের গয়নায়। মজুরিতে এক'শ শতাংশ ছাড়, মানে ধনতেরসে এখান থেকে হিরের গয়না কিনলে কোনও মজুরি লাগবে না। আর সোনার গয়নার মজুরিতে? চিন্তা নেই, ছাড় আছে সেখানেও। ফ্ল্যাট পঁচিশ শতাংশ ডিসকাউন্ট। আছে বিশেষ উপহারও। তাহলে আর দেরি কেন, চমক ভরা ধনতরসে সামিল হন। শ্যামসুন্দর জুয়েলার্সের শোরুম রয়েছে রাসবিহারী অ্যাভেনিউ, বেহালা ও বারাসতে এবং ত্রিপুরার আগরতলায় ।

```