Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইফোঁটায় একটু ভিন্ন স্বাদের পদ কোথায় পাবেন? কী মিলবে মেন্যুতে? জেনে নিন

৩৭ রেলিশ রুটভাইফোঁটার দিন একটু ভিন্ন স্বাদের রান্না চেখে দেখতে চান কি? তবে ৩৭ কবির রোডের এই রেস্তরাঁয় নিশ্চিন্তে আসতে পারেন। এঁদের প্রতিটি আইটেম আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য। ভাইফোঁটার বিশেষ দিনের জন্য ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে

ভাইফোঁটায় একটু ভিন্ন স্বাদের পদ কোথায় পাবেন? কী মিলবে মেন্যুতে? জেনে নিন

শেষ আপডেট: 5 November 2021 14:18

৩৭ রেলিশ রুটভাইফোঁটার দিন একটু ভিন্ন স্বাদের রান্না চেখে দেখতে চান কি? তবে ৩৭ কবির রোডের এই রেস্তরাঁয় নিশ্চিন্তে আসতে পারেন। এঁদের প্রতিটি আইটেম আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য। ভাইফোঁটার বিশেষ দিনের জন্য ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে। সম্পূর্ণ মেন্যুর কিউরেটর রেস্তরাঁর কর্ণধার সেলিব্রিটি শেফ খোদ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন 'ভাইফোঁটায় ভাই আর বোনের চিরন্তন সম্পর্ককে আরও মিষ্টি মধুর আর চিরস্থায়ী করতে এমন কিছু লোভনীয় পদ আনা হয়েছে যার স্বাদ হবে দীর্ঘস্থায়ী। এখানে যেমন রয়েছে ওয়েস্টার্ন ওয়ান্ডার্স তেমনি মিলবে গ্র্যান্ডমা ডেলিকেসিস ক্যুইজিন। ওয়েস্টার্ন ওয়ান্ডার্সে মিলবে গার্লিক ব্রেড, কর্ন পার্সলে রাইস, ফিশ অ্যান্ড চিপস, চিকেন স্টেক উইথ মাশরুম/ পিপার সস, নিকুতি চিজ কেক, ক্যারামেল কাস্টার্ড, হট চকোলেট ব্রাউনি ইত্যাদি। আর গ্র্যান্ডমা ডেলিকেসিসের বিশেষ আকর্ষণ গন্ধরাজ ঘোল, মুর্শিদাবাদি মুরগি ভাজা, কাসুন্দি ফিশ ফিঙ্গার, কাতলা রেজালা, ছানার মহিমা, ভেটকি পাতুরি, মাটন ডাকবাংলো, ভাইফোঁটা সন্দেশ ইত্যাদি।খরচ মাত্র ৭০০ টাকা +কর (২জন)। আওধ ১৫৯০যাঁরা আওয়াধি খাবারের ভক্ত তাঁরা এখানে অবশ্যই আসতে পারেন ভাইফোঁটায়। এখানে রয়েছে স্পেশাল আইটেম - মাটন গালৌটি কাবাব, মুর্গ ইরানি কাবাব, মাশরুম গালৌটি কাবাব, আওধ স্পেশাল রান বিরিয়ানি, ভেজ পোলাও, সবজ সোয়া বিরিয়ানি,নেহারি খাস, গোস্ত ভুনা, লক্ষ্ণৌ পরোটা, শাহী টুকরা, ফিরনি ইত্যাদি। খরচ ১২০০+কর  (২ জন)।

```