Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দক্ষিণ ভারতের এই শহর যেন মিয়ামি দ্বীপ! নীল সমুদ্র আর পাহাড়ে ঘেরা এক অনন্য ছুটির ঠিকানা

দ্য ওয়াল ব্যুরো: শীত শেষ, বসন্তকে আলতো ছুঁয়ে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে বাংলায়। আর গরমকাল মানেই তার হাত ধরে কদিন বাদেই আসবে গ্রীষ্মের ছুটি। বাঙালি ছুটিতে ঘুরতে যাবে না, তা কি হয় (Travel)? সেসব পরিকল্পনা তো করে রাখতে হবে আগেভাগেই। হাতে অ

দক্ষিণ ভারতের এই শহর যেন মিয়ামি দ্বীপ! নীল সমুদ্র আর পাহাড়ে ঘেরা এক অনন্য ছুটির ঠিকানা

শেষ আপডেট: 9 March 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: শীত শেষ, বসন্তকে আলতো ছুঁয়ে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে বাংলায়। আর গরমকাল মানেই তার হাত ধরে কদিন বাদেই আসবে গ্রীষ্মের ছুটি। বাঙালি ছুটিতে ঘুরতে যাবে না, তা কি হয় (Travel)? সেসব পরিকল্পনা তো করে রাখতে হবে আগেভাগেই। হাতে অন্তত ৭দিনের ছুটি থাকলে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে আসা যেতে পারে। তবে আজ বলব কেরলের তিরুঅনন্তপুরমের কথা। আরব সাগরের তীরে অবস্থিত এই শহরটি পাহাড় এবং সবুজ গাছে ঘেরা। যে কোনও ভ্রমণপিপাসুর কাছেই সাধ্যের মধ্যে সাধপূরণের অন্যতম ঠিকানা হয়ে উঠতে পারে তিরুঅনন্তপুরম (Thiruvananthapuram)।

কী কী দেখবেন?

পদ্মনাভস্বামী মন্দির তিরুঅনন্তপুরমের অন্যতম দর্শনীয় স্থান। ভগবান বিষ্ণুর এই মন্দিরটি পৃথিবীর অন্যতম ধনী মন্দির হিসেবে বিখ্যাত। মন্দিরের সঙ্গে একাধিক রহস্য কাহিনিও জড়িয়ে রয়েছে।

নেপিয়ার মিউজিয়ামে রয়েছে কেরলের বহু সুপ্রাচীন ভাস্কর্য, কাঠ খোদাই করা কেরলের বিখ্যাত গুরুবায়ুর মন্দিরের মডেল, পুরনো মুদ্রা, মন্দিরের গাড়ি, বৌদ্ধ ভাস্কর্য, হাতির দাঁতের কারুকার্য করা জিনিস ইত্যাদি। ১৮৮০ সালে তৈরি করা হয়েছিল এই জাদুঘরটি।

ঘুরে দেখতে পারেন কানাকাকুন্নু প্রাসাদ। ত্রিবাঙ্কুর রাজবংশের তৈরি এই প্রাসাদটিতে রাজপরিবারের অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র রয়েছে এখানে।

তিরুঅনন্তপুরম গেলে অবশ্যই যাবেন ভেল্লায়ানি হ্রদে। এই হ্রদের ব্যাক ওয়াটার দৃশ্য কিছুতেই মিস করা যাবে না। নৌকায় চড়ে ভেল্লায়ানি হ্রদে ঘোরার ব্যবস্থা রয়েছে।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে বিমানে তিরুঅনন্তপুরম যাওয়া যায়। তবে ট্রেনেও যেতে পারেন। হাওড়া থেকে তিরুঅনন্তপুরম সেন্ট্রাল এসএফ এক্সপ্রেস এবং গুরুদেব এসএফ এক্সপ্রেস ট্রেন দুটি তিরুঅনন্তপুরম যায়। দুটি ট্রেন যথাক্রমে মঙ্গলবার ও বুধবার রাত ১১.৫০ মিনিটে ছাড়ে হাওড়া স্টেশন থেকে।

9 Best Beaches Near Trivandrum – Iris Holidays

তিরুঅনন্তপুরমে থাকার জন্য অজস্র হোটেল এবং রিসর্ট রয়েছে। তবে সেগুলিতে আগে থেকে বুকিং করে রাখা ভাল। মাত্র ৭দিনের মধ্যে মাথাপিছু ১০-১২ হাজার টাকা খরচেই ঘুরে আসা যায় দক্ষিণ ভারতের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে।

পুজোয় 'রক্তবীজ' আনছেন শিবু-নন্দিতা, পোস্টার প্রকাশ করে ঘোষণা পরিচালক জুটির


```