Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়াতে ঘুরতে যাচ্ছেন এই শীতে, যে ৫ জায়গায় যেতেই হবে

দিনের বেলার গোয়া আর রাতের বেলার গোয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। দিনের বেলা একটা বাইক বা স্কুটি ভাড়া নিয়ে বেরিয়ে পড়ুন এদিক ওদিক ঘুরতে আর রাত হলে চলে যেতে পারেন আপনার পছন্দের কোনও পাবে। কতদিনের জন্য গোয়া যাচ্ছেন সেটা আগে থেকে প্ল্যান করে নিন। কিন্তু প্রথমবার গোয়াতে গেলে এই জায়গাগুলো ঘুরে দেখতেই হবে।

গোয়াতে ঘুরতে যাচ্ছেন এই শীতে, যে ৫ জায়গায় যেতেই হবে

শেষ আপডেট: 10 November 2023 20:15

দ্য ওয়াল ব্যুরো: ব্যাচালর পার্টি হোক বা সোলো ট্রিপ, ভ্রমণপ্রেমীদের তালিকায় প্রথম দিকেই রয়েছে গোয়া। আরব সাগরের গা বরাবর ১৩১ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এই ছোট্ট রাজ্য গোয়া। এখানে নতুন বন্ধু আর থাকার জায়গা কোনওটারই অভাব বোধ করবেন না আপনি। রয়েছে বিভিন্ন বাজেটের হোমস্টে এবং হোটেল। জিভে জল আনা সিফুড, বাইক রাইডিং, ডলফিন স্পটিং থেকে শুরু করে ডিস্কো, পাবের নাইটলাইফ সবকিছুই পাবেন এই সমুদ্র তীরবর্তী রাজ্যে। 

দিনের বেলার গোয়া আর রাতের বেলার গোয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। দিনের বেলা একটা বাইক বা স্কুটি ভাড়া নিয়ে বেরিয়ে পড়ুন এদিক ওদিক ঘুরতে আর রাত হলে চলে যেতে পারেন আপনার পছন্দের কোনও পাবে। কতদিনের জন্য গোয়া যাচ্ছেন সেটা আগে থেকে প্ল্যান করে নিন। কিন্তু প্রথমবার গোয়াতে গেলে এই জায়গাগুলো ঘুরে দেখতেই হবে।

১) বাগা বিচ
অঞ্জুনা এবং কালাংগুতে বিচের মাঝখানে নর্থ গোয়াতে অবস্থিত এই বাগা বিচ। ওয়াটার স্পোর্টসের হাব বলা হয় এই বাগা বিচকে। ওয়েকবর্ডিং, জেট স্কিইং, উইন্ড সার্ফিং, কাইট সার্ফিং, প্যারাসেলিং এই সমস্তকিছুর ব্যবস্থা রয়েছে বাগা বিচে পর্যটকদের জন্য। এছাড়াও বাগা বিচের রাতের জীবন দেখতে পর্যটকদের ভিড় বেড়েই চলে এখানে। এছাড়াও এখানে রয়েছে ইনডোর স্নো পার্ক, আইস বার, স্লেডিং এরিয়া এবং প্লে জোন। সবশেষে বাগা রোডের তিবেতান মার্কেট ঘুরে দেখতে ভুলবেন না কিন্তু।

২) পালোলেম বিচ
সাউথ গোয়ায় অবস্থিত এই সাদা বালির সৈকত অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গোয়ার অন্যান্য বিচের থেকে পালোলাম বিচে ভিড়টা তুলনায় কম থাকে ফলে বিচে একটা নির্জন জায়গা বেছে নিয়ে আপনি নিজের মতো সময় কাটাতে পারবেন। এই বিচ থেকেই কিন্তু ডলফিন স্পটিংয়ের জন্য জাহাজ ছাড়ে। যারা পার্টি করতে পছন্দ করেন এই বিচের সাইলেন্ট সাউন্ড পার্টিগুলোতে ঢুঁ মারতে পারেন।

৩) পাঞ্জিম
গোয়ার রাজধানী শহর হল পাঞ্জিম। এখানে গেলে আপনি দেখতে পাবেন গোয়ার ব্যস্ততা। দোকান বাজারে হকারের চিৎকার, সারি সারি গাড়ি আর তার মাঝেই ঘুরে বেড়াচ্ছেন অজস্র পর্যটক। এখানে রয়েছে ১৬১৯ সালে নির্মিত ওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশনের মতো অপরূপ একটি চার্চ।

৪) চাপড়া ফোর্ট
অঞ্জুনা বিচ থেকে কিছুটা দূরে অবস্থিত চাপড়া ফোর্ট। সমুদ্র সৈকত থেকে এই কেল্লায় যেতে গাড়িতে সময় লাগবে ১০ মিনিট। 'দিল চাহাতে হে' ছবির সেই আইকনিক সিনটা মনে আছে তো! হ্যাঁ এই কেল্লাতেই ছবির শ্যুটিং হয়েছিল। এছাড়াও এই ফোর্ট থেকে গোয়ার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। মনোরম সূর্যাস্ত দেখার জন্য অনেক পর্যটক ভিড় জমান এখানে।

৫) রেইস ম্যাগোস 
১৫৫১ সালের এই পর্তুগিজদের দুর্গ এখন গোয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মান্ডবি নদীর তীরে অবস্থিত এই দুর্গে আপনি ২৫ মিনিট মত হাঁটলেই পৌঁছে যেতে পারবেন। একসময় এই দুর্গটি কারাগার হিসেবে ব্যবহৃত হত। দুর্গে গেলেই দেখতে পাবেন একটি বিরাট বড় কামান আরব সাগরের দিকে মুখ করে রাখা রয়েছে। জানা যায়, শত্রুদের হাত থেকে এই দুর্গকে বাঁচানোর জন্য এই কামান ব্যবহার করা হত। ছোটখাটো উপহার দেওয়ার দোকানও রয়েছে এই বিচে। কাছের মানুষদের জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন।


```