Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শেষ পাতে ঠাকুরবাড়ির পেঁয়াজ পরমান্ন ! জেনে নিন অভিনব রেসিপি

ঠাকুরবাড়ি স্পেশ্যাল পেঁয়াজের পায়েস বা পেঁয়াজ পরমান্ন।

শেষ পাতে ঠাকুরবাড়ির পেঁয়াজ পরমান্ন ! জেনে নিন অভিনব রেসিপি

ঠাকুরবাড়ি স্পেশ্যাল পেঁয়াজের পায়েস বা পেঁয়াজ পরমান্ন

শেষ আপডেট: 31 May 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: শেষ পাতে মিষ্টি ছাড়া বাঙালির পাত পেড়ে খাওয়া অসম্পূর্ন। এই চল আজ থেকে নয় অনেক বছর আগে থেকেই চলে আসছে। ঠাকুরবাড়িতেও এই চল ছিল। শেষ পাতে কিছু একটা অভিনব মিষ্টির পদ থাকতেই হবে। আজ আপনাদের জন্য ঠাকুরবাড়ির এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা শুনলে আপনি অবাক হবেন। আর খেতে গিয়ে শুধু অবাক নয়, স্তম্ভিত হবেন। 

ঠাকুরবাড়িতে নানারকম পায়েস রান্না করার চল ছিল। শেষ পাতে কিছু মিষ্টি খেতে মন চাইলে হেঁশেলে বড় হাড়ি চাপানো হত পায়েস রান্না করার জন্য। গন্ধে ম ম করত ঠাকুরবাড়ির দালান। আচ্ছা, আপনি কোনওদিন পায়েসে পেঁয়াজের কথা শুনেছেন! হ্যাঁ, ঠাকুরবাড়িতে কিন্তু এই পেঁয়াজের পরমান্ন সবাই চেটেপুটে খেত। কেমন হবে খেতে ভাবছেন তো? ভাবছেন কীভাবে তৈরি করবেন? পায়েসে পেঁয়াজের গন্ধ কেমন লাগবে তা নিয়েও চিন্তায় পড়েছেন তো? এই প্রতিবেদনে দেওয়া রেসিপি অনুযায়ী করে দেখুন। আপনি ও আপনার বাড়ির  সকলে এই পেঁয়াজ পায়েসের ভক্ত হয়ে যাবেন। 

উপকরণ -

সাদা পেঁয়াজ (১টা) 
দুধ (১ লিটার)
ঘি (৫-৬ টেবিল চামচ)
তেজপাতা (২টো)
এলাচ (২-৩টে)
দারুচিনি (৩টে)

পেস্তা (২৫ গ্রাম)
কাজু (২৫ গ্রাম)
কিশমিশ (২৫ গ্রাম)
আমন্ড (২৫ গ্রাম) 

পদ্ধতি -

প্রথমেই সাদা পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকে কেটে পেঁয়াজের আবরণগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার সেটা সেদ্ধ করে তারপর ছেঁকে আরও একবার জলে ভালকরে ধুয়ে নিতে হবে যাতে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা চলে যায়। এবার কড়াইতে দুধ গরম করতে বসান। অন্যদিকে আরেকটা কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা, এলাচ, কাজু, দারুচিনি, কিশমিশ, পেস্তা আর আমন্ড দিয়ে সেটা হালকা করে ভেজে তুলে নিন। এবার ওই কড়াইতেই সেদ্ধ করে রাখা পেঁয়াজের  টুকরোগুলো দিয়ে সেটাও ভেজে নিতে হবে।

এবার ফুটতে থাকা দুধের মধ্যে ভাজা পেঁয়াজ, পরিমাণমতো চিনি, আর ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটস থেকে অর্ধেক কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড দিয়ে ভালকরে নাড়াচাড়া করুন। দুধ ঘন হয়ে এলে তাতে ক্যাওড়ার জল ছড়িয়ে দিন।

একটু ঠাণ্ডা হলে একটা সুন্দর বাটিতে পায়েসটা তুলে নিয়ে উপর থেকে বাকি কাজু, কিশমিশ, পেস্তা আর আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন ঠাকুরবাড়ি স্পেশ্যাল পেঁয়াজের পায়েস বা পেঁয়াজ পরমান্ন।


```