Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঠাকুরবাড়ির ছানার ডালনা! সেকি অপুর্ব স্বাদ, রইল রেসিপি

দেখে নিন কীভাবে বানাবেন ঠাকুরবাড়ির ছানার ডালনা। 

ঠাকুরবাড়ির ছানার ডালনা! সেকি অপুর্ব স্বাদ, রইল রেসিপি

ঠাকুরবাড়ি স্পেশ্যাল ছানার ডালনা

শেষ আপডেট: 20 May 2024 12:26

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বাড়িতে ঠাকুরবাড়ির রান্না নিয়ে বরাবরই একটা আলাদা টান রয়েছে। শিল্প, সাহিত্য ছাড়াও যে খাবারের মধ্যেও একরকমের ছন্দ ও স্বাদের মেলবন্ধন রয়েছে সেটা কিন্তু আজও অনেকের অজানা। ঠাকুর পরিবারের মানুষ কী খেতে ভালোবাসতেন বা সেটা তৈরি করতেন কীভাবে এই নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। তাই আজকে সেরকমই একটা ঠাকুরবাড়ির রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। 

মাঝে মাঝে বৃষ্টি হলেও গরমের দাপট কিন্তু এখনও পুরোপুরি চলে যায়নি। আর দুপুরে গরম ভাতের সঙ্গে যদি থাকে ঠাকুরবাড়ি স্টাইলের ছানার ডালনা তাহলে তো কথাই নেই। দেখে নিন কীভাবে বানাবেন ঠাকুরবাড়ির ছানার ডালনা। 

উপকরণ -

ছানা (২৫০ গ্রাম)
ময়দা (১ টেবিলচামচ)
নুন (স্বাদমতো)
চিনি (স্বাদমতো)
তেল (৪ টেবিলচামচ)
গোটা জিরে (আধ চা চামচ)

শুকনো লংকা (২ টি)
তেজপাতা (২ টি)
জিরেবাটা (১ টেবিল চামচ)
আদাবাটা (১ চা চামচ)
হলুদ গুঁড়ো 
লঙ্কার গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
ঘি 

পদ্ধতি -

প্রথমেই ছানা কেটে জল ঝরিয়ে নিতে হবে। এবার তাতে সামান্য পরিমাণ নুন আর ময়দা মিশিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার মিশ্রণ থেকে চ্যাপ্টা আকারে বড়া গড়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে বড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে। একদম হালকা হাতে ভাজবেন যেন ভেঙে ভেঙে না যায়। এবার সেই তেলেই শুকনো লংকা, জিরে, তেজপাতা ফোড়ন দিন। এবার জিরেবাটা, আদাবাটা দিয়ে মশলা কষতে থাকুন। গরম মশলা গুঁড়ো বাদে বাকি গুঁড়ো মশলা একটা বাটিতে অল্প জল দিয়ে ভালকরে গুলে নিন। সেটাও দিয়ে দিন।

এবার নাড়াচাড়া করতে থাকুন। মশলা যখন কষে আসবে তাতে দিয়ে দিন পরিমাণমতো নুন, চিনি। সব মশলা তেলের সঙ্গে ভালমতো মিশে গেলে দিয়ে দিন পরিমাণমতো জল। এবার একটু ঢাকা সেটা দিয়ে ফুটতে দিন। ফুটে এলে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিন। আরেকবার ভাল করে ফুটিয়ে নিন। গ্যাস বন্ধ করে দিন। নামানোর আগে এক চামচ মতো ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে দিন।

গরম গরম ভাতের সঙ্গে জমিয়ে খান ঠাকুরবাড়ির ছানার ডালনা।


```