Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষক দিবসে হোটেল রেস্তরাঁয় নতুন পদের সমাহার

দ্য ওয়াল ব্যুরো: ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়। কিন্তু ভারতে ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ

শিক্ষক দিবসে হোটেল রেস্তরাঁয় নতুন পদের সমাহার

শেষ আপডেট: 2 September 2021 10:17

দ্য ওয়াল ব্যুরো: ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়। কিন্তু ভারতে ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার যাঁরা কারিগর সেই শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে এবং শিক্ষকদের সম্মান জানাতে কোভিডবিধি মেনে বিভিন্ন হোটেল ও রেস্তরাঁতে রয়েছে খাওয়া-দাওয়ার অঢেল আয়োজন। কোথাও চলছে ফুড-ফেস্ট আবার স্পেশাল মেন্যু লঞ্চ করেছে কোনও কোনও রেস্তরাঁ। বসে খাওয়ার পাশাপাশি হোম ডেলিভারি এবং অর্ডার করে বাড়িতে অনলাইনে খাবার আনার সুযোগও রয়েছে। বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় কোথায় কী অফার চলছে দেখে নেওয়া যাক একঝলক। জে ডাবলিউ ম্যারিয়ট ৪ এবং ৫ সেপ্টেম্বর এখানে বিশেষ খাবারদাবারের আয়োজন করা হয়েছে। এঁদের জে ডাবলিউ কিচেনে থাকছে স্পেশাল উইকেন্ড ব্রাঞ্চ- অ্যাপেটাইজার, মেন কোর্স এবং সুস্বাদু ডেজার্ট। জে ডাবলিউ বেকারিতে আছে ডেজার্ট হ্যামপার্স।এছাড়াও ম্যারিয়ট বনভয় অন উইলসে ব্রাঞ্চের সুব্যবস্থা রয়েছে। উল্লেখযোগ্য আইটেম- গন্ধরাজ মাহি টিক্কা, কলকাতা দম বিরিয়ানি, স্লো রোস্টেড ল্যাম্ব সাংক, ক্রিম অফ মাশরুম, সোফিয়ানি পনির টিক্কা, চার-গ্রিলড স্কটিশ সালমান, কাঁচাগোল্লা ভ্যান বেরি, গ্রিক ইয়োগার্ট পারফেট উইথ বেরিস ইত্যাদি। খরচ ১৮৪৯ টাকা + কর (১জন,শনিবার)। ১৯৪৯ + কর (১জন, রবিবার)। শিক্ষক-শিক্ষিকারা নিজস্ব পরিচয়পত্রে পাবেন এখানে মোট বিলের ওপর ২০% ছাড়। যোগাযোগ ৭০৮৭১০৭৯৫৩ ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা এদের 'কাভা' এবং 'ভার্টেক্স' রেস্তরাঁয় ৫ সেপ্টেম্বর বিশেষ আইটেম মিলবে। এদিনের বিশেষ মেন্যু- কলকাতা মটন বিরিয়ানি, চিকেন চাপলি কাবাব, কাসুন্দি ফিশ ফ্রাই, রাজ কচুরি চাট, সবজ গালাউটি কাবাব, বেকড রসগোল্লা ইত্যাদি।শিক্ষক শিক্ষিকারা নিজেদের সচিত্র প্রমাণপত্র দেখালে মোট বিলের ওপর এদিন ১৫% ছাড় মিলবে। এই মেন্যু-কিউরেটর হোটেলের এক্সিকিউটিভ শেফ অরবিন্দ শেঠ।ভার্টেক্স, কাভাতে ব্রাঞ্চের খরচ ১১৯৯ টাকা + কর(১জন)। যোগাযোগ ৭৬০৫০৮৬৮১৮ অক্টা ৩০ আগস্ট থেকে শিক্ষক দিবস উপলক্ষে এখানে ফুড-ফেস্ট শুরু হয়েছে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফুড ফেস্টে জিভে জল আনা উপাদেয় পদ- সমোসা, স্যান্ডউইচ পকোড়া'জ, আলু চাট, পাপড়ি চাট, ঝালমুড়ি, কুলফি উইথ ফালুদা, রু আফজা, গুড ওল্ড-স্কুল স্ট্রবেরি, ভ্যানিলা মিল্কশেক ইত্যাদি যা আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য। খরচ ১২০০টাকা +কর (২ জন, অ্যালকোহল সমেত)। যোগাযোগ ৭৫৯৬০৩৪০০৪।

```