Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যামারিন্ডের মেনুতে এবার নতুন সংযোজন 'জাম্বো প্রন প্ল্যাটার'

কলকাতার অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ ট্যামারিন্ড এবার তাঁদের মেনুতে যুক্ত করল জাম্বো প্রন প্ল্যাটার।

ট্যামারিন্ডের মেনুতে এবার নতুন সংযোজন 'জাম্বো প্রন প্ল্যাটার'

দক্ষিণী ইয়েরা

শেষ আপডেট: 15 July 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ ট্যামারিন্ড এবার তাঁদের মেনুতে যুক্ত করল জাম্বো প্রন প্ল্যাটার। যেকোনও উৎসবে অনুষ্ঠানে কলকাতার মানুষের জন্য নতুন নতুন মেনু নিয়ে আসে এই রেস্তোরাঁ। এইবারে তাঁদের সংযোজন সিফুড মেনু। দক্ষিণী উপকূলের খাবারের স্বাদ কলকাতায় নিয়ে এসেছে ট্যামারিন্ড। 

দক্ষিণী উপকূলে মাছ খাওয়ার চলটা একটু বেশিই। নানানরকম মাছের মধ্যেও যেটা সবথেকে বেশি ভ্রমণপ্রেমীরা খেতে ভালবাসেন সেটা হল প্রন। আধুনিক টেকনিকের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন রয়েছে এই প্ল্যাটারে। জাম্বো প্রন প্ল্যাটারের প্রত্যেকটা বাগদা চিংড়িকেই বিভিন্ন দক্ষিণী মশলার সঙ্গে ম্যারিনেট করা হয় যাতে একদম অন্যরকম কিছু পদের স্বাদ নিতে পারেন কলকাতার মানুষ। 

এই প্ল্যাটারে প্রথমেই থাকছে দক্ষিণ ভারতের মানুষের অন্যতম প্রিয় দক্ষিণী ইয়েরা, রসুন, রেড চিলিস এবং লেবুর রস দিয়ে ম্যারিনেটেড করা ডিপ ফ্রায়েড প্রন। মেইন কোর্সে রয়েছে করিয়েন্ডার রাইস, মালাবার প্রন, কোদামপলি মশলা ছাড়াও আরও অনেক পদ। ডেসার্টে রয়েছে নলেন গুড়ের আইসক্রিম। এবার আসি খরচের কথায়। এই জাম্বো প্রন প্ল্যাটারের দাম মাত্র ৬৫০ টাকা। খেতে পারবেন দুজন মিলে। সময় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। 


```