Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Taj Hotel: কলকাতায় নতুন তাজ হোটেল! অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে জুটি বেঁধেছে তারা

চৈতালি দত্ত কোভিডের দুশ্চিন্তা কিছুটা কমতেই পর্যটকরা আবারও ভ্রমণমুখী। ঠিক সেইসময় নেওটিয়া গ্রুপের সঙ্গে যুগ্মভাবে নিউ তাজ হোটেলের (Taj Hotel) শুভ সূচনা হল কলকাতায়। মুম্বইয়ের তাজের মতোই নিউটাউনের এই তাজেও প্রতিটি ঘর নান্দনিক সৌন্দর্যে

Taj Hotel: কলকাতায় নতুন তাজ হোটেল! অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে জুটি বেঁধেছে তারা

শেষ আপডেট: 9 May 2022 10:35

চৈতালি দত্ত

কোভিডের দুশ্চিন্তা কিছুটা কমতেই পর্যটকরা আবারও ভ্রমণমুখী। ঠিক সেইসময় নেওটিয়া গ্রুপের সঙ্গে যুগ্মভাবে নিউ তাজ হোটেলের (Taj Hotel) শুভ সূচনা হল কলকাতায়। মুম্বইয়ের তাজের মতোই নিউটাউনের এই তাজেও প্রতিটি ঘর নান্দনিক সৌন্দর্যে ভরপুর।

তবে পাঁচতারা হোটেল ভেবে একে একেবারে নাগালের বাইরে কিছু মনে করার কোনও কারণ নেই। সাধারণ মধ্যবিত্তরাও শখ মেটাতে এক রাত এখানে এসে কাটাতে পারেন। বুকিং শুরু হচ্ছে ৭৫০০ টাকা থেকে। প্রতিটি ঘরের আসবাব থেকে শুরু করে পর্দা, কার্পেটে রয়েছে বনেদিয়ানা ছাপ।

শনিবার নিউটাউনে তাজ সিটি সেন্টার উদ্বোধনে অম্বুজা গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, 'আমরা তাজ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই গর্বিত। এই কর্মকাণ্ড সম্পূর্ণ করতে ১৫ মাস সময় লেগেছে। আপাতত ১০ বছরের চুক্তি আছে। আমরা পরিকাঠামো তৈরি করে দিয়েছি, বাকি হোটেল ম্যানেজমেন্ট করবে তাজ গ্রুপ।

এই হোটেলের (Taj Hotel) পরতে পরতে রয়েছে বাংলার শ্বাস-প্রশ্বাস। আমি যথেষ্ট আশাবাদী আগামী দিনে এই হোটেল হয়ে উঠবে মানুষের মধ্যমণি। টাটা তথা তাজ গ্রুপের সুনাম সর্বজনবিদিত। শুধু পর্যটন নয়, ব্যাবসায়িক দিক থেকেও এর লাভজনক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আমাদের যৌথ উদ্যোগে আরও দুটি তাজ হোটেল তৈরি হচ্ছে পাটনা ও গ্যাংটকে।

১৯০৩ সালে মুম্বই শহরে দ্য তাজমহল প্যালেস তৈরি হয়। ভৌগোলিক দিক থেকে এই হোটেল দমদম বিমানবন্দরের নিকটবর্তী। কলকাতা ও সল্টলেকও ঢিলছোড়া দূরত্বে। ব্যবসায়িক প্রয়োজনে আসা শিল্পপতি থেকে উচ্চপদস্থ কর্মচারীদের কাছে নতুন তাজ আশার আলো। তাজ গ্রুপের এই বিলাসবহুল হোটেলে চারতলার স্পেশাল স্যুইটের প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে জ্যাকুইজি, যা কলকাতার ক্ষেত্রে খুব বেশি দেখা যায় না বলা যেতে পারে। বিলাস, বৈভব, আভিজাত্যের সেরা সংমিশ্রন এই হোটেল।

টেরাকোটার প্যানেল থেকে শুরু করে আর্ট মোটিভে শৈল্পিক ভাবনা হোটেলের (Taj Hotel) বাড়তি আকর্ষণ। ১৩৭টি ঘর, ১০টি স্যুইট, ৬টি ব্যাংকোয়েট, ২টি রেস্তরাঁ নিয়ে এই হোটেলের যাত্রা শুরু হল। তাজ হোটেলে থাকছে বিখ্যাত 'শামিয়ানা'। তাই এই মুহূর্তে আইএইচসিএল-এর ৬টি হোটেল রয়েছে। রাজকুটির ও তালকুটিরের কাজ চলছে।'

আইএইচসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত ছাটওয়াল বলেন, 'আমরা নিউ টাউনের তাজ সিটি সেন্টার উদ্বোধনের সঙ্গে কলকাতায় দ্বিতীয় তাজ হোটেল ঘোষণা করতে পেরে আনন্দিত। ভারতের বৌদ্ধিক, শৈল্পিক এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত কলকাতা। এটি পূর্ব ভারতের একটি প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্রও বটে। আমরা এই শহরে আমাদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। হোটেলের নতুন উদ্বোধনে অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস।'

অত্যাধুনিক সুযোগ-সুবিধা, বিশ্বের বিভিন্ন প্রান্তের রন্ধন প্রণালীর মজাদার খাবার, প্রাণবন্ত সেমি-আলফ্রেস্কো পরিবেশে এশিয়ান আনন্দ উপভোগ করতে পারবেন সকলে। এম্পেরর’স লাউঞ্জে ব্রু এবং বেকের সেরা সংগ্রহও রয়েছে। রয়েছে প্রাকৃতিক জিভা স্পাও৷ কনফারেন্সে এবং জমকালো সামাজিক অনুষ্ঠানের আয়োজনের জন্য আছে ব্যাঙ্কোয়েট হলও।

ভেলভেটের গয়নায় জরির জারদৌসি কাজ, তামা-পেতলে ইন্দো-ওয়েস্টার্ন লুক


```