Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্টাফড পটল চিংড়িতেই জমবে পুজো! এই রেসিপি মেনে রাঁধলে আঙুল চেটে খেতে হবে

পুজোয় পেটপুজো করতেই চাইলে বাড়িতেই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন এমন কিছু খাবার, যাতে রসনা তৃপ্তিও হবে, আর জমে যাবে পুজোও। 

স্টাফড পটল চিংড়িতেই জমবে পুজো! এই রেসিপি মেনে রাঁধলে আঙুল চেটে খেতে হবে

শেষ আপডেট: 20 October 2023 14:38

দেবীমিতা বসু বেরা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরের দুর্গায় বাঙালির 'পুজো'। পুজো মানেই সাজগোজ,আড্ডা, গান-গল্প, আর অবশ্যই খাওয়া দাওয়া। তবে এই সময় বাইরে বেরোনো মানেই প্রবল ভিড়। ক্যাফে-রেস্তোরার জমাটি খাবার চেখে দেখতে ইচ্ছে হলেও জায়গা পাওয়া মুশকিল। তাই পুজোয় পেটপুজো করতেই চাইলে বাড়িতেই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন এমন কিছু খাবার, যাতে রসনা তৃপ্তিও হবে, আর জমে যাবে পুজোও। 

তেমনই একটি রান্না হল স্টাফড পটল চিংড়ি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানানো হয় এই সুস্বাদু খাবার।

উপকরণ—যতোগুলো পটল নেবেন সেই পরিমাণ গলদা চিংড়ি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, জল ঝরানো টকদই, অল্প পরিমাণ মিষ্টি দই, গুঁড়দুধ, হলুদগুড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ঘি, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, কাজুবাদাম, চারমগজ, পোস্তদানা।

প্রণালী— চিংড়িতে নুন, হলুদ ভাল করে মাখিয়ে রাখুন। পটলগুলো হালকা করে খোসা ছাড়িয়ে ভেতরের দানা বের করে নিন। সেগুলো ফেলে না দিয়ে বেটে নিন। কড়াইতে অল্প তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে হাল্কা ভেজে নিন। এতে দিন পটলের বাটা বীজগুলো। ভালো করে কষিয়ে নামিয়ে রাখুন।

এরপর পটল নুন, হলুদ মাখিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে রাখুন। চিংড়ি মাছগুলোও হালকা করে ভেজে নিন। প্রতিটা পটলের মধ্যে একটা করে চিংড়ি ভরে দিন।এবার প্যানে বেশ খানিকটা তেল ও ঘি গরম করুন। বাটা মশলাগুলো দিন। সামান্য চিনি দিন। হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষান। তেল ছেড়ে এলে অল্প জলে গুলে রাখা গুঁড়োদুধ দিন। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন দুধের মিশ্রণ। এবার কাজু-চারমগজ ও পোস্তবাটা দিয়ে আবার কষান।

 এরপর দিন ফেটানো টকদই, স্বাদমতো নুন ও চিনি। সমস্তটা ভালো করে কষানো হলে চিংড়ি ভরা পটলগুলো দিয়ে দিন। আলতো হাতে নাড়াচাড়া করে ফেটানো মিষ্টি দই ও বাকি গুঁড়োদুধের মিশ্রণটা দিয়ে দিন। কম আঁচে সমস্তটা মজতে দিন মিনিট পাঁচেক। কষিয়ে রসিয়ে রেঁধে নিন। নামানোর আগে ঘি ও গরমমশলাগুঁড়ো ছড়িয়ে দিন। ব্যাস, ভূরিভোজের আয়োজন তৈরি!


```