Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাউরুটি হোক বা রুটি, একটু জ্যাম থাকলে আর কিছু লাগে না! রইল স্ট্রবেরি জ্যামের রেসিপি

আজকে আপনাদের জানাব বাড়িতে কীভাবে বানাবেন স্ট্রবেরি জ্যাম।

পাউরুটি হোক বা রুটি, একটু জ্যাম থাকলে আর কিছু লাগে না! রইল স্ট্রবেরি জ্যামের রেসিপি

স্ট্রবেরি জ্যাম রেসিপি

শেষ আপডেট: 8 May 2024 20:07

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ব্রেকফাস্ট জ্যাম পাউরুটি। সঙ্গে একটা ডিম সেদ্ধ আর কলা। কিন্তু অনেকেই বাইরে থেকে কিনে আনা জ্যাম পছন্দ করেন না, বিশেষত বাচ্চাদের জন্য। ফলে বাড়িতেই জ্যাম বানিয়ে নেন। আজকে আপনাদের জানাব বাড়িতে কীভাবে বানাবেন স্ট্রবেরি জ্যাম।

রেসিপি - স্ট্রবেরি জ্যাম

উপকরণ -
১ কেজি স্ট্রবেরি (ভাল করে পরিষ্কার করা এবং ছোট ছোট টুকরো করা)
চিনি (প্রায় ২ কাপ)
লেবুর রস (দু-তিন টেবিল চামচ)
দুটো কাচের জার (ভাল করে পরিষ্কার করে রাখা)

পদ্ধতি -
গ্যাসে একটা মিডিয়াম সাইজের সসপ্যান বসিয়ে তাতে একদম ফাইনলি চপড স্ট্রবেরির টুকরোগুলো দিয়ে চিনি দিয়ে দিন। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকুন। যতক্ষণ না পুরো চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। এবার বেরিগুলোকেও একটু খুন্তি বা হাতা দিয়ে থেঁতো করে দিন। এবার যোগ করুন লেবুর রস। গ্যাসের আঁচটা কমিয়ে দিন। একদম অল্প আঁচে এবার অন্তত ২০ থেকে ২৫ মিনিট মতো সিমার করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে। তারপর একটা থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা দেখে নেবেন। যখন দেখবেন ২২০ ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে মিশ্রণটির টেম্পারেচার তখন গ্যাস বন্ধ করে দিন।

এবার পালা জারে মিশ্রণটাকে ঢালার। মিশ্রণটাকে ধীরে ধীরে জারে ঢালুন, ঢালার সময় স্ট্রবেরিগুলোকে চামচ দিয়ে একটু থেঁতো করে দেবেন। কিছুটা চাঙ্ক রেখে দেবেন যাতে একটু মুখে পরে। দেখবেন খেতে ভাল লাগবে। এবার রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিন। ব্যস এবার ব্রেকফাস্টে খান বাড়ির বানানো স্ট্রবেরি জ্যাম।


```