Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোট্ট ছুটি, হাল্কা পকেট! এই শীতে টুক করে ঘুরে আসুন গোয়া

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল (Winter) এলেই যেন হইহুল্লোড়ের পারদ বাড়তে থাকে। আজ পার্টি, কাল খাওয়াদাওয়া, পরশু গেটটুগেদার লেগেই আছে। আর সেই সঙ্গেই ভ্রমণপ্রেমীদের আছে পায়ের তলায় সর্ষে। খুব লম্বা ছুটি না পেলেও, বেড়াতে যাওয়ার বাসনা প্রবল হয়ে ওঠে।

ছোট্ট ছুটি, হাল্কা পকেট! এই শীতে টুক করে ঘুরে আসুন গোয়া

শেষ আপডেট: 5 January 2023 11:26

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল (Winter) এলেই যেন হইহুল্লোড়ের পারদ বাড়তে থাকে। আজ পার্টি, কাল খাওয়াদাওয়া, পরশু গেটটুগেদার লেগেই আছে। আর সেই সঙ্গেই ভ্রমণপ্রেমীদের আছে পায়ের তলায় সর্ষে। খুব লম্বা ছুটি না পেলেও, বেড়াতে যাওয়ার বাসনা প্রবল হয়ে ওঠে।

হইহুল্লোড়ও হল আবার বেড়ানোও হল, এমনই এক ডেস্টিনেশনের সন্ধান রইল আপনাদের জন্য। কম বাজেটে তিন-চারদিন (Small and Pocketfriendly) কাটিয়ে আসুন গোয়ায় (Goa Trip)। আরব সাগরের কোলে অবস্থিত ছোট্ট এই রাজ্যে নানা বাজেটের হোটেল, হোমস্টে রয়েছে। খাবার এবং পানীয়ও বেশ সস্তা।

8 Goan Restaurants That We Tried, And So Should You | Travel.Earth

ভাড়া পাওয়া য়ায় গাড়ি, স্কুটার কিংবা জিপ। সারাদিন ঘুরে বেড়ানোর ফাঁকে মাতুন নানা ওয়াটার স্পোর্টসে। রাতের জন্য ডিস্কো, পাবের সংখ্যা অসংখ্য। এসবের সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে জিভে জল আনা সি ফুড।

তবে কম সময়ে ও কম খরচে গোয়া ঘুরে আসতে হলে একটু পরিকল্পনা করে নিতে হবে। সেইমতোই আমরা সাজিয়ে দিলাম একটা ছক।

Best Restaurants in Goa in 2017: Where to find the best Indian, Italian,  Chinese and Goan food in Goa | India.com

​প্রথম দিন: পানজিম

সকালের ফ্লাইটে রওনা দিয়ে সেদিনই পৌঁছে যান পানজিম। ভিড়ভাট্টায় ভর্তি ব্যস্ত শহর হলেও, এর প্রাণচাঞ্চল্য আপনাকে আকৃষ্ট করবে। এখানেই দেখে ফেলতে হবে ১৬১৯ সালে নির্মিত অপূর্ব সুন্দর ওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন চার্চ।

अवर लेडी ऑफ द इमैक्युलेट कांसेप्शन चर्च - Our Lady Of Immaculate Conception  Church In Hindi

এরকম আরও অনেক দুর্দান্ত চার্চ রয়েছে পানজিম শহরে, ঘুরে দেখুন সে সব। পানজিমে আছে অনেক সস্তার হোমস্টে, থাকতে পারেন সেখানেই।

10 Best Homestays In Panjim For Budget Travelers Visiting Goa In 2022!

পানজিম থেকেই মাণ্ডবী নদীর তীরে বারদেজের রেইস ম্যাগোস ফোর্টে পৌঁছে যাওয়া যায় মাত্র ২৫ মিনিট পায়ে হেঁটে। ১৫৫১ সালে নির্মিত এই দুর্গ এক সময় পর্তুগিজদের দুর্গ ছিল। কিছুকাল এই দুর্গটি কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছে। পুরানো ঔপনিবেশিক আমলের কামান রয়েছে এখানে। এখানকার দোকান থেকে কাছের লোকদের জন্য ছোট ছোট উপহারও কিনে নিতে পারবেন।

Reis Magos Fort Goa Tickets, timings, offers Jan 2023 | ExploreBees

​দ্বিতীয় দিন: অঞ্জনা বিচ

নীল জলরাশির উচ্ছ্বাস এবং রঙিন পোশাক পরা মানুষের ভিড়ে যেন ঝলমল করছে এই বিচ।

Anjuna Beach Goa | Top Attractions & Things to Do | Goa Tourism

চেষ্টা করতে পারেন, বুধবার এই বিচে আসার। কারণ এখানে সাপ্তাহিক বাজার বসে সপ্তাহের এই দিন করে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজার খোলা থাকে। দারুণ সব রঙিন, আকর্ষণীয় জিনিসপত্র পাওয়া যায় এই বাজারে। গোটা বিচজুড়ে অনেক ঐতিহ্যবাহী স্টল বসে। কস্টিউম জুয়েলারি, ব্যাগ, জামাকাপড়, শো পিস ইত্যাদি নানা জিনিস পাওয়া যায়।

ANJUNA MARKET - All You Need to Know BEFORE You Go

অঞ্জনা বিচের খানিকটা দূরেই রয়েছে চাপোরা ফোর্ট। সমুদ্র সৈকতে কেনাকাটা শেষ করে একটি গাড়ি নিয়ে মিনিট দশেকেই পৌঁছে যেতে পারেন এই কেল্লা। এখানেই 'দিল চাহতা হ্যায়' সিনেমার শ্যুটিং হয়েছিল। নস্ট্যালজিয়া উপভোগ করার পাশাপাশি প্রাণভরে ছবি তুলতেও ভুলবেন না।

Chapora Fort Goa | Fort History & Visiting Time | Goa Tourism

​তৃতীয় দিন: ওল্ড গোয়া

এখানেও রয়েছে বেশ কিছু পুরনো, ঐতিহ্যবাহী গির্জা। যেমন বিখ্যাত ব্যাসিলিকা অফ বোম জেসাস। ১৬০৫ খ্রিস্টাব্দে নির্মিত এই গির্জা দেখলে তাক লেগে যায়।

Interesting Facts About Basilica of Bom Jesus of Goa - Nativeplanet

সেখানে কাচের ঢাকাওয়ালা কাঠের বাক্সে শায়িত সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহ। প্রতি বারো বছর অন্তর তাঁর দেহ কফিন থেকে বার করে জনসাধারণের কাছে প্রদর্শিত করা হয়। আপামর গোয়াবাসীর সে এক উৎসব বলা যায়।

Once-in-a-decade public display of St. Francis Xavier relics begins in  India | The Japan Times

এছাড়াও আছে ক্যাথিড্রাল, ক্যাথলিক চার্চ অব সেন্ট ফ্রান্সিস অব আসিসি।

চতুর্থ দিন: ​দক্ষিণ গোয়া

হুল্লোড় শেষ হলে সাউথ গোয়া বা দক্ষিণ গোয়ায় গিয়ে খুঁজে নিন শান্তি এবং বিশ্রাম। এখানে পর্যটকরা মূলত এই জন্যই যান। জমজমাট উত্তর গোয়ার ঠিক বিপরীত চিত্র এই শান্ত দক্ষিণ গোয়ায়।

10 Beautiful Places You Must Visit When First in South Goa, India | The  Broad LIfe

মোবর বিচ, পালোলেম বিচ, ভার্কা বিচ, ক্যাভেলোসিম বিচ এবং আগোন্ডা বিচ দক্ষিণ গোয়ার সবচেয়ে বিখ্যাত। ঘুরে দেখতে পারেন নানা বিচ, বা যে কোনও একটি বিচে শান্তিতে কাটাতে পারেন কয়েক ঘণ্টা সময়।

Visiting Goa for the First Time? Keep These Important Tips in Mind -  FabHotels

ছোট্ট এই রেলস্টেশনে যেন সময় থমকে গেছে, কোথায় বলুন তো!


```