Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতিতে অনবদ্য প্রচ্ছদ, মন কেড়ে নিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স

দ্য ওয়াল ব্যুরো: ' অন্তবিহীন... বড়ো শূন্য শূন্য দিন'- সত্যি ভারতীয় সঙ্গীতকে শূন্য করে সুরালোকে পাড়ি দিয়েছেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। ভারতের ইতিহাসে সর্বোত্তম সুরেলা কণ্ঠ থেমে যাওয়ার দুঃখ কখনও ভোলার নয়। তাঁর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গে

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মৃতিতে অনবদ্য প্রচ্ছদ, মন কেড়ে নিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স

শেষ আপডেট: 23 February 2022 08:52

দ্য ওয়াল ব্যুরো: ' অন্তবিহীন... বড়ো শূন্য শূন্য দিন'- সত্যি ভারতীয় সঙ্গীতকে শূন্য করে সুরালোকে পাড়ি দিয়েছেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। ভারতের ইতিহাসে সর্বোত্তম সুরেলা কণ্ঠ থেমে যাওয়ার দুঃখ কখনও ভোলার নয়। তাঁর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছিল গোটা দেশ তথা উপমহাদেশ। তবে এটাও ঠিক তিনি যেন মৃত্যুহীন প্রাণ। চির অমর হয়ে থাকবে তাঁর সব কালজয়ী গান। লতা মঙ্গেশকরের গান যা প্রজন্মের পর প্রজন্মের অন্তরে বিরাজ করবে। আর এই কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি জিপিওর রটন্ডায়ে তাঁর স্মরণে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের অনন্য প্রয়াস' সর্বোত্তম- কাল, আজ ও পরশু' । লতা মঙ্গেশকরের স্মৃতিতে ' ইন্ডিয়া পোস্ট' নামে এক বিশেষ প্রচ্ছদ এদিন প্রকাশ করা হয় যা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ' সর্বোত্তম সম্মান' - এর অংশ বলা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী, কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার, বিশিষ্ট চিএ পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী। জে চারুকেশী প্রথমেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তির ওপরে এমন কভার প্রকাশ করতে পারা আমার কাছে ভীষণ গৌরবের।" সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমার। পরিচালক গৌতম ঘোষ বলেন,' এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগে আমি সামিল হয়েছি। তবে লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার।' বিশিষ্ট সঙ্গীত পরিচালক প্রয়াত সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী আবেগপ্রবন হয়ে বলেন, ' বাবার সুরারোপিত অজস্র গানে লতা মঙ্গেশকর কণ্ঠ দিয়েছেন যা কালোত্তীর্ণ। ওঁর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আজও উজ্জ্বল, যা অল্প কথায় বলা সম্ভব নয়। শ্যামসুন্দর জুয়েলার্সের এই উদ্যোগে আমি উচ্ছ্বসিত।' প্রতিষ্ঠান অধিকর্তা অর্পিতা সাহার কথায়, ' আমাদের সংস্থা গুণের কদর করে। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।' প্রসঙ্গের রেশ টেনে এদিন সংস্থার অন্য এক অধিকর্তা রূপক সাহা বলেন, পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও ওস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা অনেক আগেই সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা গর্বিত। সত্যি তিনি সর্বোত্তম- কাল, আজ ও পরশু। তিনি কালোত্তীর্ণ। সংস্থার এই হৃদয়স্পর্শী উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ প্রাপ্য।

```