
শেষ আপডেট: 3 May 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় তৃতীয়ায় গ্রাহকদের জন্য একাধিক উপহারের আয়োজন করে শহরের নামী গয়নার দোকানগুলি। কলকাতার বিখ্যাত গয়নার দোকানগুলির মধ্যে শ্যামসুন্দর কোং জুয়েলার্স অনেকেরই পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে। গ্রাহকদের জন্য ১৫ এপ্রিল নববর্ষের দিন থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লাকি ড্রয়ের আয়োজন করেছিল শ্যামসুন্দর কোং জুয়েলার্স। সোমবার একটি অনুষ্ঠানে সেই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় (Shyamsundar jewelers announces lucky draw winner) ।
কলকাতার গড়িয়াহাট শো-রুমে সংস্থার পক্ষ থেকে সোমবার আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। তিনিই বিজেতাদের নাম ঘোষণা করেন। পাশাপাশি, সংস্থার প্রধান অর্পিতা সাহা এবং রূপক সাহাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ভাগ্যবান বিজেতারা স্কুটি জিতেছেন এই লাকি ড্র এর মাধ্যমে। আরএকটি অনুষ্ঠানের মাধ্যমে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফে।
৩ জন ভাগ্যবান বিজেতা পঙ্কজ সাহা, শিখা গোস্বামী এবং পূর্ণিমা দেবনাথের নাম ঘোষণা করতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁরা। এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য শ্যামসুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানান দেবজ্যোতি মিশ্র। সঙ্গে, বিজেতাদের নাম ঘোষণা করতে পেরে তিনি খুশি এই কথাও শোনা যায় তাঁর মুখে।
চলতি বছরের অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে আয়োজিত এই লাকি ড্র অসামান্য সাফল্য পেয়েছে, এমনই মত সংস্থার কর্ণধার রূপক সাহার। এই উৎসবে সোনা এবং হিরের নতুন কালেকশন পছন্দ করেছেন গ্রাহকরা, তাঁরা পাশে ছিলেন বলেই সফল হয়েছে এই প্রয়াস, বললেন আর এক কর্ণধার অর্পিতা সাহা। সবমিলিয়ে সোমবার সন্ধ্যায় তারকা এবং গ্রাহকদের উপস্থিতিতে ঝলমল করে উঠেছিল শ্যামসুন্দর কোং জুয়েলার্সের শো-রুম।
মধ্যবিত্তের স্বপ্নপূরণ! ভ্রমণের অবিশ্বাস্য প্যাকেজ, বছর বছর কাটিয়ে আসুন পাঁচতারা ছুটি