Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এল 'শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৩', জেনে নিন কী কী অফার থাকছে

শ্যামসুন্দর জুয়েলার্স  নিয়ে এল 'শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৩', জেনে নিন কী কী অফার থাকছে

শেষ আপডেট: 6 October 2023 20:26

দ্য ওয়াল ব্যুরো: শ্যামসুন্দর কোং জুয়েলার্স এবার পুজোতে সকল দেশবাসীর জন্য নিয়ে এল শারদীয়া 'স্বর্ণ সম্ভার ২০২৩'। এই অনুষ্ঠান চলবে ৯ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ত্রিপুরায় (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) এবং কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে। শারদীয়া 'স্বর্ণ সম্ভার' হল ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গয়নার প্রদর্শনী যা এবার ২১ বছরে পা রাখতে চলেছে। 

এই বিশেষ প্রদর্শনীতে থাকছে সংস্থার নিজস্ব ডিজাইনারদের এক্সক্লুসিভ নকশায় তৈরি নানা ধরনের গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গয়না, সাশ্রয়ী মূল্যের হিরের গয়না। রয়েছে গ্রহ, রত্ন এবং মূল্যবান পাথরের জমকালো কালেকশনও। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার এবং ড্র।  

২০ গ্রাম বা তার বেশি ওজনের যে কোনও সোনা বা সমমূল্যের হিরের গয়না কিনলে থাকছে নিশ্চিত উপহার ‘গোল্ড কয়েন’। ২০ গ্রাম ওজনের নীচে যে কোনও সোনার গয়না কিনলেও থাকছে উপহার। সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ২০০ টাকা করে ছাড়। যে কোনও হিরের গয়নার তৈরির মজুরিতে  থাকছে ৭৫% পর্যন্ত ছাড়। গ্রহরত্নের দামের উপর থাকছে ১৫% ছাড়।

প্রতিদিন লাকি ড্রয়ের উপহার হিসেবে থাকছে হোম এপ্লায়েন্সেস। মেগা ড্রয়ের উপহার হিসেবে থাকছে ৫টি স্কুটি (শারদীয়া স্বর্ণ সম্ভার ও ধনতেরাসে মিলিতভাবে এই পুরস্কার দেওয়া হবে)। এছাড়াও অন্যান্য যেসব সুবিধা আর পরিষেবা সারাবছর থাকে সেগুলো তো থাকছেই। যেমন পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা এবং সোনায় সোহাগা (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম)-এর মতো প্রকল্পগুলিও। 

সব মিলিয়ে শারদোৎসবের প্রাক্কালে নানা বিশেষ উপহারের মোড়কে জড়িয়ে থাকছে এই 'স্বর্ণ সম্ভার'। এই উপলক্ষে একটি বিশেষ  সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে সোনা ও হিরের গয়নার কালেকশন তুলে ধরেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা।

শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা 'স্বর্ণ সম্ভার' এবার একুশ বছরে পড়ল। গয়নার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন-এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া তো আছেই আকর্ষণীয় সব অফার।"

শ্যামসুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, "আমরা এই একুশতম বর্ষের 'স্বর্ণ সম্ভার' আমাদের ক্রেতা বন্ধুদের জন্য উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। আমরা সব সময়ই চেষ্টা চালিয়ে যাব গয়নার ডিজাইন নিয়ে গ্রাহকদের সবরকম প্রত্যাশা পূরণ করার। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি গ্রাহকদের হাতে তুলে দিতেও আমরা বদ্ধপরিকর। আসুন আপনার এই উৎসবকে আমরা সবাই মিলে আরও রঙিন করে তুলি, আপনার শারদোৎসব হয়ে উঠুক আরও আনন্দময়।"


```