Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দৃষ্টিহীন শিশুদের সঙ্গে ‘শারদীয়া’র রাখিবন্ধন উৎসবে ব্যাপক সাড়া

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই এই ধরনের সমাজ কল্যাণ কাজের সঙ্গে যুক্ত থাকে।

দৃষ্টিহীন শিশুদের সঙ্গে ‘শারদীয়া’র রাখিবন্ধন উৎসবে ব্যাপক সাড়া

শারদীয়ার উদ্যোগে দৃষ্টিহীনদের রাখি বন্ধন উৎসব কলকাতায়।

শেষ আপডেট: 18 August 2024 23:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে অশান্তির মধ্যেও শান্তির বাতাবরণ ফিরেছে এক মহান উদ্যোগে।

গত শনিবার কলকাতার 'লাইট হাউজ ফর্ দ্য ব্লাইন্ড' স্কুলের দৃষ্টিহীন ভাইবোনদের সাথে রাখিবন্ধন উৎসব পালন করেছে 'শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট' ।

এই রঙিন উৎসব থেকে যারা সবসময়ই ব্রাত্য, সেই দৃষ্টিহীন ভাইদের হাতে রাখি বেঁধে দিল দৃষ্টিহীন বোনেরা সহ 'শারদীয়া'-র সদস্যারাও। বঞ্চিত হননি 'শারদীয়া'-র সদস্যরাও, তাঁদের হাতেও রাখি বেঁধে দিল এই স্কুলের দৃষ্টিহীন বোনেরা। আর এভাবেই মনের দর্শনের মাধ্যমে সম্প্রীতির এই রাখি বন্ধন উৎসব সার্থকতার রূপ পেয়েছে।

‘শারদীয়া’র অন্যতম সদস্য সৌমন কুমার সাহা বলেছেন, ‘‘দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে দৃষ্টিহীনদের সঙ্গে স্পর্শের মাধ্যমে এই বন্ধনের উৎসব এইসব ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফুটিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।’’

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই এই ধরনের সমাজ কল্যাণ কাজের সঙ্গে যুক্ত থাকে। এরপরের কর্মসূচি শারদীয়া'র আনন্দধারা, যার মাধ্যমে আসন্ন শারদ উৎসবে বারোশোর বেশি মানুষদের নতুন জামা কাপড় তুলে দিতে উদ্যোগী এই সংস্থা।


```