
শেষ আপডেট: 22 December 2022 11:31
ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে খানাপিনার আয়োজন করা হয়েছে শহরের বিভিন্ন রেস্তরাঁয়। তবে খাঁটি বাঙালি পদের বিশেষত্ব বিশেষ কিছু জায়গাতেই রয়েছে। সপ্তপদী রেস্তোরাঁ তেমনই একটি জায়গা।
রেস্তোরাঁর কর্ণধার তথা শেফ রঞ্জন বিশ্বাস এই প্রসঙ্গে জানালেন, 'এই নতুন বছর আমাদের প্রত্যেকের কাছেই স্পেশাল। আমরা নিজেদের মতো করে এই দিনটাকে পালন করি। যেহেতু এই অনুষ্ঠানে ইংরেজি অনুষঙ্গ মিশে রয়েছে এবং আমরা বাঙালি, তাই বাঙালি আইটেমের মধ্যেই নতুনত্ব এনেছি। মুরগির এমন একটা রেসিপি এবারে আমরা লঞ্চ করছি ক্রিসমাসের আগে, তার নাম মুরগির মাতাল কারি। এটি মূলত ভদকা পানীয় দিয়ে তৈরি হয়েছে। এরকম বেশ কিছু আইটেম আছে, যা নতুন নতুন উপকরণে তৈরি করেছি আমরা।'

এই রেস্তোরাঁয় বুফে এবং থালি-- দু'ধরনের খাবারেরই আয়োজন রয়েছে। এঁদের সল্টলেক আউটলেটের সুতানুটি ১৯১০ বুফেতে রয়েছে ভূরিভোজের আয়োজন। কাঁচা আমের শরবত, সাহেবি মশলা ভেটকি, লঙ্কা পার্সলে মুরগি, চিজ কড়াইশুঁটির বল, বিট ফুলকপির চপ ছাড়াও লাইভ কাউন্টারে থাকবে খিচুড়ি ও তার অনুষঙ্গ। থাকবে চিকেন স্ট্যু উইথ ব্রেড। এছাড়াও রয়েছে গ্রিন স্যালাড, শেফ স্যালাড, রাইস, পোলাও, লুচি, নবরত্ন ডাল, ভাজা মশলা আলুর দম, চিংড়ির মালাইকারি, ফুলকপি পেঁয়াজকলির ছেঁচকি, ভেটকি পাতুরি, মুরগির মাতাল কারি, মটন কষা, পাটিসাপটা, পায়েস, গুড়ের রসগোল্লা।

আনলিমিটেড বুফের খরচ: ৯৯৯ টাকা+কর (১জন)।
সপ্তপদীর গড়িয়াহাট, যাদবপুর, বেহালা-- এই তিনটে শাখায় বুফে না থাকলেও, মিলবে ক্রিসমাস-নববর্ষের স্পেশাল থালি। থালিতে মিলবে সাহেবি মশলা ভেটকি, লঙ্কা পার্সলে মুরগি, চিজ কড়াইশুঁটির বল, বিট ফুলকপির চপ, গ্রিন স্যালাড, রাইস/পোলাও, লুচি, নবরত্ন ডাল, ভাজা মশলা আলুর দম, চিকেন/মটন, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, পায়েস, গুড়ের রসগোল্লা, পান।

খরচ: ৮৯৯ টাকা+কর (১ জন)।
জিভে জল আনা মোহনীয় বুফে এবং থালিতে এই স্পেশাল মেনু ২২ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে, যা আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য।
যোগাযোগ: ৯০০৭৯১২৪৩৩।