
শেষ আপডেট: 29 July 2022 06:40
দ্য ওয়াল ব্যুরো: সুগন্ধী (Perfume) জগতের এক শীর্ষস্থানীয় কোম্পানি 'রিয়া'(Riya)। রিয়ার যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। শ্রী এন কে দাগা এবং শ্রী এল কে সোনি ১ লক্ষ টাকা পুঁজি নিয়ে কলকাতা থেকে শুরু করেন ব্যবসা। উদ্দেশ্য ছিল, ভারতের প্রতিটি পরিবারকে সাধ্যমতো দামে বিশ্বমানের সুগন্ধী দেওয়া (Good quality in low price)। ২০২১-এ ভারতের এক নম্বর পারফিউম ব্র্যান্ড নির্বাচিত হয় 'রিয়া'।

রিয়ার দাম সাধ্যমতো হলেও, এর মানের সঙ্গে আপস করেননি নির্মাতা। গত ২৫ বছরে ভারতের মানুষ রিয়াকে তার অনন্য সুগন্ধ এবং গুণমানের জন্য গ্রহণ করেছে।
আদিত্য বিক্রম দাগা বলেছেন, "পারফিউম আমাদের ঐতিহ্যগত ব্যবসা। আমি এমন একটি বাড়িতে বড় হয়েছি যেখানে আমার বাবা পারফিউম তৈরির প্রক্রিয়া এবং গন্ধ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলতেন। আসলে, আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন পারফিউমের সঙ্গে পরিচিত। আমি গত তিন বছর ধরে রিয়ার সঙ্গে অফিসিয়ালি আছি। কিন্তু গত ছয় বছর ধরে রিয়াতে কাজ করছি এবং ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে জানছি।"
গত তিন বছরে রিয়া-র মার্কেট শেয়ার ক্রমাগত বেড়েছে। বর্তমানে রিয়ার মার্কেট শেয়ার ১০.৮ শতাংশ। ২০২৫ সালের মধ্যে, রিয়া মোট বাজারের ২০ শতাংশ দখল করার পরিকল্পনা করছে।
বাজাজ এবার ত্বকের যত্নে, বাজারে এলো বাজাজ ময়শ্চারাইজিং সাবান