Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Restaurants: গরম বলে কি ভূরিভোজ বাদ! শহরজুড়ে মেনু সাজিয়েছে হরেক রেস্তোঁরা

হাঁসফাঁস গরমে মানুষকে স্বস্তি দিতে বিভিন্ন রেস্তোরাঁয় (Restaurants) এখন সর্বে সাংগ্রিয়া থেকে সামার ককটেল এবং নানারকম ব্রাঞ্চ মেনু লঞ্চ করেছে। তার ওপর এখন আবার আইপিএল সিজন। ফলে চলছে আইপিএল মেনুও। চলুন দেখা যাক কোথায় মিলবে এইসব মেনু। খোঁজ

Restaurants: গরম বলে কি ভূরিভোজ বাদ! শহরজুড়ে মেনু সাজিয়েছে হরেক রেস্তোঁরা

শেষ আপডেট: 21 April 2022 12:26

হাঁসফাঁস গরমে মানুষকে স্বস্তি দিতে বিভিন্ন রেস্তোরাঁয় (Restaurants) এখন সর্বে সাংগ্রিয়া থেকে সামার ককটেল এবং নানারকম ব্রাঞ্চ মেনু লঞ্চ করেছে। তার ওপর এখন আবার আইপিএল সিজন। ফলে চলছে আইপিএল মেনুও। চলুন দেখা যাক কোথায় মিলবে এইসব মেনু। খোঁজ খবর নিলেন চৈতালি দত্ত

দ্য সল্ট হাউস (Restaurants)

শৈশবের ক্যান্ডির স্বাদ আরও একবার পরখ করতে এখানে লঞ্চ করেছে সামার ককটেল মেনু। এই মেনুতে মিলবে ক্লাসিক কোলাডা, আম ফিউশন, বাবল গাম মিলাও, ক্যাফিনেটেড, পোলো স্ক্রু ড্রাইভার ইত্যাদি।

খরচ ২০০০+কর (২ জন)
যোগাযোগ +৯১৯৮৩৬৭৩২১৫৪

ওয়ান এইট কমিউন

এখানে স্পেশ্যাল ওয়াইন লঞ্চ করা হয়েছে, যা কিউরেট করেছেন রেস্তোরাঁর মিক্সোলজিস্ট নীরজ শর্মা। গরমে এঁদের দ্য হোয়াইট ওয়াইন সংগ্রিয়া মেনু -সান ব্রাসট, গ্রিন সানসেট, বেরি বস, ম্যাংগো সিজিল ইত্যাদি।

খরচ ৫৯৫ টাকা+কর (২ জন)
যোগাযোগ +৯১ ৮৩৩৫০৭১৮১৮।

ইয়ায়ুচা (কলকাতা)

স্পেশাল উইকেন্ড ব্রাঞ্চ মেনু এখানে মিলবে। অ্যারোমেটিক ডাক, ব্রেসড পর্ক বেলি, স্টিমড ইন্ডিয়ান সি বাস ইন স্পাইসি ব্ল্যাক বিন সস, নুডুলস, বাও, ক্রিস্পি প্রন চিয়াং ফান ইত্যাদি। ডেজার্টে রয়েছে কফি ডিলাইস, চকোলেট হেজেলনাট মুস ইত্যাদি ছাড়াও মিলবে অ্যালকোহলিক বেভারেজ। এই ব্রাঞ্চ মেনু পাওয়া যাবে শুক্র থেকে রবিবার পর্যন্ত। দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।

খরচ ৩৪৯৯ টাকা+কর (২জন)
যোগাযোগ ০৯২২২২২২৮০০

মাংকি বার (কলকাতা)

কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই শহরে এঁদের চারটি আউটলেটে ২৯ মে পর্যন্ত আইপিএল স্পেশাল মেনু 'মাংকি বার প্যাভিলিয়ন ২.০' নামে মিলবে। উল্লেখযোগ্য ডিশ দইবড়া রাইডার্স, এমভিপি কোলিওয়ালা , কিংস ফিশি ফিস্ট, মশালা পরু, সানরাইজার্স হালিম, ট্যাকো টাইম আউট, গাসি কাবাব চ্যালেঞ্জারস, টাইটানস অফ দাবেলি ইত্যাদি। এছাড়াও মোজিটো, সাংগ্রিয়া, ম্যাংগা, কুপার মাংকি ইত্যাদি সুস্বাদু ককটেল মিলবে।

খরচ ২০০০ টাকা+কর (২ জন, অ্যালকোহল সমেত)
অ্যালকোহল ছাড়া খরচ পড়বে ১৪০০ টাকা+কর (২জন)
যোগাযোগ +৯১ ৮৪২০৩০৯৮১৩

গরমকালে গ্রামবাংলার সহজ তিন পদ


```