Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের সান্ধ্য আড্ডায় বানাতে পারেন মটন টিকিয়া! মুখে দিলেই গলে যাবে

নরম তুলতুলে মটন কিমা সঙ্গে মশলা, স্যালাড, সস। মুখে দিলেই যেন টক ঝাল মিষ্টির বিস্ফোরণ। কীভাবে বানাবেন? রইল রেসিপি।

শীতের সান্ধ্য আড্ডায় বানাতে পারেন মটন টিকিয়া! মুখে দিলেই গলে যাবে

শেষ আপডেট: 24 January 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: মটন খেতে ভালবাসে না এমন বাঙালি খুব কমই আছে। কিন্তু এমন অনেক অসহায় মানুষই আছেন যাঁরা বয়স আর রোগ ব্যাধির জ্বালায় মটনের প্রতি ভালবাসাকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছে। মটনের কষা, বড় বড় আলু দিয়ে পাতলা ঝোল সহ নানারকম আইটেম তো সবাই খেয়েছেন। আবার মটন দিয়ে বিভিন্ন স্টার্টারও বানানো হয়ে থাকে যার মধ্যে অন্যতম জনপ্রিয় গলৌটি কাবাব। তবে একটু অন্যরকম স্বাদের স্টার্টার যদি খেতে চান তাহলে বানিয়ে নিন মটন টিকিয়া।

নরম তুলতুলে মটন কিমা সঙ্গে মশলা, স্যালাড, সস। মুখে দিলেই যেন টক ঝাল মিষ্টির বিস্ফোরণ। কীভাবে বানাবেন? রইল রেসিপি।

উপকরণ হিসেবে নিয়ে নিন মটন (কিমা), ছাতু বা বেসন, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা পেঁপে বা বাটা, কাঁচালঙ্কা বাটা, লেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, সর্ষের তেল, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ঘি। 

প্রথমেই মটন কিমা ভালকরে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে কাঁচা পেঁপে বাটা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে ম্যারনেট করে রেখে দিন। অন্তত দু-তিন ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে মটনটা। মিহি পেস্ট না হলে একবার মটনকিমা সহ পুরো মিশ্রণটি মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিন। 

এবার এই মিশ্রণে যোগ করুন ছাতু বা বেসন। ছাতু বা বেসন যাই যোগ করুন না কেন বেশি দেবেন না এতে টিকিয়ার স্বাদ তো পরিবর্তিত হবেই আবার খেতেও ভাল হবে না। টিকিয়ার মিশ্রণের মধ্যে ছাতু দিয়ে ভাল করে মেখে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে চ্যাপ্টা আকারে কয়েকটা টিকিয়া বানিয়ে নিন। 

কড়াইতে অল্প করে সর্ষের তেল গরম করুন বা চাইলে অয়েল ব্রাশও করে নিতে পারেন। একটু গরম হলে ঢিমে আঁচে একে একে টিকিয়াগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে দিয়ে উল্টেপাল্টে দু’পিঠ ভেজে নিন। ব্যাস রেডি মটন টিকিয়া। একটু স্যালাড আর কাসুন্দি সহযোগে টপাটপ মুখে পুরে নিন মটন টিকিয়া।

এছাড়া যেটা করতে পারেন সেটা হল একটা সুন্দর গ্রেভি বানিয়ে মটন টিকিয়াগুলো সেটাতে মিশিয়ে বানিয়ে নিতে পারেন সুইট অ্যান্ড সাওয়ার মটন টিকিয়া। গ্রেভি তৈরি করার জন্য একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। তারপর ২ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আপনার মন মতো যেকোনও সস যোগ করে নিন। অল্প একটু গরম জল দিয়ে ১০ মিনিট গ্রেভিটা ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিন। 

এবার ঢাকনা খুলে মটন টিকিয়ার পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে টস করে নিলেই রেডি সুইট অ্যান্ড সাওয়ার মটন টিকিয়া। গ্রেভি বা গ্রেভি ছাড়া, যেভাবেই মটন টিকিয়া খান সান্ধ্য আড্ডা জমাতে এর জুড়ি পাওয়া ভার।


```