Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীতকালে নতুন গুড় দিয়ে বানিয়ে নিন সুস্বাদু দুধপুলি, রইল রেসিপি

এখন সারা শীত জুড়েই চলে বিভিন্ন খাদ্যমেলা যেখানে পিঠে-পুলির দোকানে লাইন লেগে যায়। অর্থাৎ যাঁরা বাড়িতে বানিয়ে খেতে পারেন না তাঁরা এই মেলায় ঘুরেই পিঠে খেয়ে শখ মিটিয়ে নেন। তাই আপনাদের জন্য রইল চট করে বানিয়ে নেওয়ার সুস্বাদু দুধপুলির রেসিপি। 

শীতকালে নতুন গুড় দিয়ে বানিয়ে নিন সুস্বাদু দুধপুলি, রইল রেসিপি

শেষ আপডেট: 8 January 2024 15:03

দ্য ওয়াল ব্যুরো: আগেকার দিনে শীতকাল আসা মানেই উঠোনে উনুন জেলে বড় হাঁড়িতে দুধ জাল  দেওয়া হত। দিদিমা-ঠাকুমারা শীতের মিঠে রোদ পিঠে লাগিয়ে ক্লান্তিহীনভাবে বানিয়ে চলতেন পিঠে,পুলি, পাটিসাপটা, চুসি পিঠে আরও কত কী! এখনকার ব্যস্ত জীবনে যেমন পিঠে পুলি বানানোর সময় নেই তেমন নেই ধৈর্যও তবে একটা ছুটির দিনে আপনি চাইলে বানিয়ে খেতেই পারেন আপনার পছন্দের পুলি পিঠে। 

এখন সারা শীত জুড়েই চলে বিভিন্ন খাদ্যমেলা যেখানে পিঠে-পুলির দোকানে লাইন লেগে যায়। অর্থাৎ যাঁরা বাড়িতে বানিয়ে খেতে পারেন না তাঁরা এই মেলায় ঘুরেই পিঠে খেয়ে শখ মিটিয়ে নেন। তাই আপনাদের জন্য রইল চট করে বানিয়ে নেওয়ার সুস্বাদু দুধপুলির রেসিপি। 

একটা ননস্টিক প্যানে এককাপ নারকেল কোরা আর ২৫০ গ্রাম মত নতুন গুড় মিশিয়ে পুর বানিয়ে নিতে হবে। শুকনো না হওয়া পর্যন্ত নাড়াতে থাকুন। মাঝে দু’চামচ গুঁড়ো দুধ যোগ করে দিতে ভুলবেন না। এবার একটা কড়াই নিয়ে তাতে জল গরম করতে বসান। জলে সামান্য তেল আর নুন দিয়ে জলটা ফুটতে দিন। এবার ওই গরম জলের মধ্যে একবাটি চালের গুঁড়ো মিশিয়ে দিন। পাক দিতে থাকুন দেখবেন একটা ডো মতো মিশ্রণ তৈরি হয়ে গেছে।

এবার এই মিশ্রণ থেকেই ছোট ছোট লেচি কেটে নিন। যেমন আকারে পিঠে বানাতে চান সেই আকারে লেচি কেটে নিয়ে তার মধ্যে আগের করে রাখা নারকেলের পুর ভরে মুখ আটকে দিন। এবার অন্য একটা পাত্রে দুধ ঢেলে সেটা ফুটতে বসিয়ে দিন। যদি এক লিটার দুধ ফোটাতে বসান তাহলে দুধ ফুটিয়ে সেটা আধ লিটার করে ফেলতে হবে। দুধ যখন ফুটবে তার মধ্যে দিয়ে দিন ছোট এলাচ, ৩ চামচ গুঁড়ো দুধ, অল্প চিনি, কয়েকটা কেশরের দানা, ১০ টা কাজু এবং ১০ টা কিশমিশ। 

দুধ ঘন হয়ে ফুটে এলে তাতে পিঠেগুলো দিয়ে দিন। ১০ মিনিট উল্টেপাল্টে ঢেকে ঢেকে পিঠেগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আরও একটু ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন, বেশি নাড়াচাড়ায় যেন পিঠে থেকে পুর বেরিয়ে না আসে। এবার আঁচ কমিয়ে একবাটি নতুন খেজুর গুড় মিশিয়ে আবার নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করতে দিন। ঠান্ডা হলে বাটি করে পরিবেশন করুন জিভে জল আনা দুধপুলি।


```