Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোটদের পুজোর পোশাকে ট্রেন্ডে রয়েছে রণবীর সিং স্যুট আর আলিয়া ড্রেস

ছোটদের পুজোর পোশাকে ট্রেন্ডে রয়েছে রণবীর সিং স্যুট আর আলিয়া ড্রেস

শেষ আপডেট: 2 October 2023 18:12

দ্য ওয়াল ব্যুরো: পুজোর সময় ছোটোদের আনন্দ সবথেকে বেশি। দু'বেলা নতুন নতুন জামা পরে প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা, মা-বাবার সঙ্গে রেস্তরাঁয় খেতে যাওয়ার মজাই আলাদা। তবে ছোটরাও কিন্তু এখন যথেষ্ট ফ্যাশন সচেতন। 

বলিউডি নায়ক নায়িকাদের পোশাকের ট্রেন্ড ফলো করছে ছোটদের পোশাকের ব্র্যান্ডগুলো। তাতে ছোটরা ভারী খুশি। খুশি মা বাবাও। শ্যামবাজারের আদি কেসি দাস অ্যান্ড কোং থেকে গড়িয়াহাট প্যান্টালুনস, নিউ মার্কেটের লিটিল শপ, স্মিতা স্টোর্স- সর্বত্র একই ট্রেন্ডের কথা শোনা গেল।

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

• রণবীর সিং স্যুট এবার পয়লা নম্বরে

একই ডিজাইনের টিশার্ট ও হাফপ্যান্ট বা কেপরি মিলিয়ে স্টাইলিশ স্যুট তৈরি হয়েছে এবার। গেঞ্জি মেটিরিয়ালে তৈরি এই ক্যাজুয়াল স্যুটে মজাদার প্রিন্ট থাকছে, এবিসিডি প্রিন্টও থাকছে। হাফপ্যান্ট আর টিশার্টে ম্যাচিং প্রিন্ট। ডার্ক কালারের ডিমান্ড বেশি। ডিমান্ডে রয়েছে ছোটদের টর্ন জিনসও। সঙ্গে ফাঙ্কি প্রিন্টের শার্টস। শার্টের সঙ্গে ব্লেজার টাইপের জ্যাকেট পছন্দ করছে ইয়াং স্টাররা।

টিশার্টে রাউন্ড নেক রয়েছে ট্রেন্ডে। বুকে মেটালিক এফেক্টে প্রিন্ট এবারের পুজো স্পেশাল। প্যান্ডেলে প্যান্ডেলে খুদে  রণবীর সিং-দের দেখে বেশ মজা পাবেন দর্শকরা।

• প্যান্ডেলে দেখা মিলবে ছোট্ট আলিয়াদেরও

বাচ্চা মেয়েদের ড্রেসে এবার আলিয়া ঝড়। শর্ট স্কার্টের সঙ্গে অফ শোল্ডার টপ রীতিমতো ভাইরাল।

শর্ট ড্রেসের সঙ্গে ডিজাইনার জ্যাকেট, ফ্যান্সি ফ্রকের সঙ্গে ম্যাচিং স্লিং ব্যাগ দেওয়া জামা দেখেই কেনার জন্য বায়না জুড়ছে ছোট্ট মেয়েরা। কালার শেডে ব্রাইট যেমন ট্রেন্ডে তেমন সাদাও। ফ্লুরোসেন্ট পিঙ্কও এবার ছোটদের পছন্দের তালিকায় রয়েছে। আলিয়ার পরা কটন প্রিন্টেড প্যালাজো আর ক্রপ টপ সেটও চাইছে ছোট্ট মেয়েরা। মেয়েদের বেশ কিছু স্টাইলিশ ড্রেসের সঙ্গে বেল্ট, ব্রোচ স্লিং ব্যাগ, পার্স - এই ধরনের অ্যাক্সেসারি থাকছে। দেখেই পছন্দ হয়ে যাচ্ছে ছোটদের।

নিউ বর্ন বেবিদের জন্য রয়েছে তুলতুলে নরম কটন বা গেঞ্জি মেটিরিয়ালের ফ্রক ও বাবাস্যুট। ছোট্টসোনাদের জন্য পুজোর ট্রেন্ডি পোশাকের খবর তো রইলই, তাহলে আর দেরি কেন! শুরু করে দিন শপিং।


```