Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাবড়ি থেকে গাজরের হালুয়া! দীপাবলির সন্ধেবেলা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো

একটা পাত্রে রাবড়ি নিন তার উপরে জিলিপিগুলো পর পর সাজিয়ে উপর দিয়ে পেস্তা বাদাম ছড়িয়ে আর র‍্যাসবেরি ক্রিস্পি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রাবড়ি জিলিপি। দীপাবলির সন্ধ্যা জমে উঠবেই।

রাবড়ি থেকে গাজরের হালুয়া! দীপাবলির সন্ধেবেলা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো

শেষ আপডেট: 1 November 2023 15:17

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি ছাড়া কোনও অনুষ্ঠানই যেন সম্পূর্ণ হয় না। সেই মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে মধ্যবিত্তের যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনি গৃহকত্রীর তৃপ্তিও হয় নিঃসন্দেহে। তাই দীপাবলির সন্ধ্যার আনন্দ আরও ঘন করে তুলতে বাড়িতেই বানিয়ে নিন এই মিষ্টিগুলো।  

১) গাজরের হালুয়া 
প্রথমেই উপকরণগুলো বলে দিই। গাজর, চিনি, ঘি, খোয়া ক্ষীর, এলাচ, গুঁড়ো, দুধ, কাজু, কিশমিশ, আমন্ড এবং ইচ্ছে হলে একটু কন্ডেন্সড মিল্ক  নিতে হবে। 

এবার গাজরগুলো ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে ছেঁচে নিন। একটা বড় কড়াইতে বেশ কিছুটা ঘি ভাল করে গরম করে তারমধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দুধ ঢেলে দিন। এবার হালকা আঁচে ভাল করে গাজর আর দুধ মেশাতে থাকুন। মিশ্রণটা ভাল করে মেশানো হয়ে গেলে তাতে একে একে চিনি, এলাচ গুঁড়ো আর পরিমাণমতো কন্ডেন্সড মিল্ক দিয়ে দিন। মিশ্রণটা বেশ কিছুটা ঘন হয়ে এলে তাতে এবার খোয়া ক্ষীর, কাজুবাদাম, কিশমিশ আর আমন্ড দিয়ে ভাল করে মিশিয়ে নিন। যথেষ্ট ঘন হয়ে এলে গরম গরম গাজরের হালুয়ার উপর চিরে রাখা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

২) রাবড়ি-জিলিপি 
উপকরণ হিসেবে নিয়ে নিন ভাল আটা, চিনি, স্যাফরন, এলাচ গুঁড়ো, জল, পেস্তা, দুধ, খোয়া ক্ষীর এবং গার্নিশের জন্য র‍্যাসবেরি ক্রিস্পি। 

জিলিপির মিশ্রণটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আটা এবং পরিমাণ মতো জল দিয়ে ভাল করে গুলিয়ে নিতে হবে। এবার তাতে একটু স্যাফরন দিয়ে মিশ্রণটাকে ঘন করে বানিয়ে নিতে হবে। চিনির সিরাপ বানানোর জন্য একটা কড়াইতে জল গরম করে তাতে বেশ অনেকটা চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে যাতে রসের ঘনত্বে চলে আসে মিশ্রণটা। 

এবার কড়াইতে তেল গরম করে নিন। একটা জিপ ব্যাগে জিলিপির জন্য বানিয়ে রাখা মিশ্রণটা ঢেলে নিন। ব্যাগের মুখটা একটু ফুটো করে নিন তাতে কড়াইতে জিলিপির আকারে মিশ্রণটা ঢালতে আপনার সুবিধে হবে। ব্যাস, তেল গরম হয়ে এলে তাতে জিলিপির আকারে মিশ্রণটা ঢেলে এক এক করে চটপট জিলিপিগুলো ভেজে তুলে নিন। 

গরম থাকতে থাকতে জিলিপিগুলো বানিয়ে রাখা চিনির সিরাপে ৪-৫ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিন যাতে জিলিপির মধ্যে ভাল করে রস ঢুকে যায়। 

এবার রাবড়ি বানানোর জন্য একটা পাত্রে বেশ কিছুটা দুধ নিয়ে তারমধ্যে একটু এলাচ গুঁড়ো আর স্যাফরন দিয়ে অনেক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। দুধটা ঘন হয়ে এলে চিনি, খোয়া ক্ষীর দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। একটি পাত্রে ঢেলে একটু ঠাণ্ডা করে নিলেই রেডি আপনার রাবড়িও।

এবার একটা পাত্রে রাবড়ি নিন তার উপরে জিলিপিগুলো পর পর সাজিয়ে উপর দিয়ে পেস্তা বাদাম ছড়িয়ে আর র‍্যাসবেরি ক্রিস্পি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রাবড়ি জিলিপি। দীপাবলির সন্ধ্যা জমে উঠবেই।


```