Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর চারদিন ডাইন আউট না হোম ডেলিভারি? কী খাবেন, কোথায় খাবেন

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ঢাকে কাঠি পড়ল বলে। কেনাকাটা, ঠাকুরদেখা এসব তো আছেই, কিন্তু ভুরিভোজ ছাড়া পুজোর আনন্দ জমে নাকি? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই তো কব্জি ডুবিয়ে পেটপুরে খাওয়া দাওয়া। আর তাই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রেস্

পুজোর চারদিন ডাইন আউট না হোম ডেলিভারি? কী খাবেন, কোথায় খাবেন

শেষ আপডেট: 30 September 2021 15:45

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ঢাকে কাঠি পড়ল বলে। কেনাকাটা, ঠাকুরদেখা এসব তো আছেই, কিন্তু ভুরিভোজ ছাড়া পুজোর আনন্দ জমে নাকি? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই তো কব্জি ডুবিয়ে পেটপুরে খাওয়া দাওয়া। আর তাই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রেস্তরাঁয় শুরু হয়ে গেছে জোরকদম প্রস্তুতি। বাঙালির নিজস্ব নানা পদ থেকে শুরু করে চাইনিজ, মোঘল, কন্টিনেন্টাল, ফিউশন, আওয়াধি, দক্ষিণ ভারতীয়- বাদ নেই কোনও খাবারই। জিভে জল আনা হরেক ডিশ যা আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য। কোভিড আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে সাবধানতা, স্যানিটেশন অবলম্বন করে রেস্তরাঁগুলোতে শুরু হয়ে গেছে খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন। ডাইন আউটের পাশাপাশি হোম ডেলিভারি আর অনলাইন পরিষেবাও চালু রয়েছে। কোথায় কোন কুইজিন বিখ্যাত আর পুজোকে ঘিরে কী কি চমক থাকছে তারই তত্ত্বতালাশ করলেন চৈতালি দত্ত। দেখে নিন একঝলকে। তেরো পার্বণযাঁরা বাঙালি খাবার খেতে পছন্দ করেন তাঁরা এখানে একবার ঢুঁ মারতে পারেন। ৯ -১৭ অক্টোবর পর্যন্ত এখানে মিলবে পুজো স্পেশাল মেন্যু। পুজোয় বিশেষ পদ- কলকাতা ভেটকি ফ্রাই, ইলিশ পোলাও, কলকাতা ভেটকি ওরলি, মাংসের পোলাও, চিংড়ি পোলাও, পটলের দোলমা, ফুলকপি দিয়ে ভেটকি মাছের কালিয়া, ইলিশ ভাপা, দই ইলিশ, ডাব চিংড়ি, তোপসে মাছের ফ্রাই, ভেটকি পাতুরি, চিতল মাছের পেটি, চিংড়ি মালাইকারি, চিতল মুইঠ্যা, কষা মাংস, লংকাভাপা মুরগি, রাবড়ি, পায়েস ইত্যাদি।খরচ ১০০০টাকা + কর (২জন) যোগাযোগ ০৩৩২৪৬৩২০১৬ সপ্তপদীএবার পুজোয় সপ্তপদীর আ লা কার্ট ও শারদ সুন্দরী থালিতে পাওয়া যাবে খাঁটি বাঙালি খাবার। উল্লেখযোগ্য মেন্যু চিঁড়েচিপটা প্রন, ভেটকি পুদিনা সালমি, চিকেন আমন্ড অনিয়ন, বেগুন মুগ মনোহরা, কলকাতা ভেটকি ফ্রাই, জগুরথ মুরগি কালিয়া, ইলিশ ভাপা, ইলিশ সরষে, ডাব চিংড়ি, ঝুড়ি আলুভাজা, লিচু লংকার শরবত ইত্যাদি।থালির খরচ ইলিশ মাছের আইটেম সমেত ১৩৪৯ + কর(১জন)। ইলিশের পদ ছাড়া থালির খরচ পড়বে ৮৯৯টাকা + কর (১জন)। আ লা কার্টে খরচ ১৬০০টাকা + কর (২জন)। যোগাযোগ +৯১ ৯০৫১৮৮১৭৩২ ক্রিস্টাল চপস্টিক৯-১৬ অক্টোবর পর্যন্ত এখানে মিলবে পুজোর বিশেষ মেন্যু। যাঁরা চাইনিজ খেতে পছন্দ করেন তাঁরা ক্রিস্টাল চপস্টিকের খাবার একবার চেখে দেখতে পারেন। পুজোর বিশেষ মেন্যু- রেড পিপার চিকেন, চিলি স্ক্যুইড, সিঙ্গাপুর নুডলস, মাঞ্চুরিয়ান চিকেন, সেজওয়ান ফিশ, গার্লিক প্রন, থাই ভেজিটেবলস, চিলি প্রন ইত্যাদি। খরচ ৮০০টাকা + কর(২জন)। যোগাযোগ ০৩৩২৪৬৪৩৪৪৯ চাওম্যান চাওম্যান বরাবরই চিনা খাবারের জন্য জনপ্রিয়। পুজো উপলক্ষ্যে ১১-১৫ অক্টোবর এঁদের প্রতিটি আউটলেটে বিশেষ মেন্যুর আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য ডিশ সি-ফুড স্যুপ, ক্র্যাব মিট স্যুপ উইথ এগ ড্রপস অ্যান্ড চিলিজ, পিপার গার্লিক প্রন, ভেজ স্প্রিং রোল, থাই স্টাইলড মিক্সড নুডলস, ফিশ ইন ডেভিলস সস, চিকেন ইন চিলি ওয়াইন, হুনান ফিশ, বাটার গার্লিক প্রন, ফিশ ইন চিলি মাস্টার্ড সস, সেজওয়ান ভেজ নুডলস, রোস্টেড লেমন পর্ক, ক্রাঞ্চি চকো বলস উইথ আইসক্রিম, টফি ওয়ালনাট উইথ আইসক্রিম ইত্যাদি।খরচ ৮০০টাকা + কর (২জন)। যোগাযোগ ১৮০০৮৯০২১৫০ তাওস কিচেনপুজোর দিনগুলোয় খাঁটি চিনা খাবারের স্বাদ পেতে হলে আসতে পারেন এখানেও। এঁদের বিশেষ মেন্যু- প্রন হর গাও, রেড থাই কারি, ফিশ সল্ট অ্যান্ড পিপার, চিলি মাউন্টেন চিকেন, তাওস স্পেশাল ব্ল্যাক পিপার ল্যাম্ব ইত্যাদি। পুজোর মুখে ১১-১৪ অক্টোবর পর্যন্ত মিলবে এই সমস্ত বিশেষ পদ।খরচ ৬০০ টাকা + কর(২জন)। বিল ১০০০ টাকা হলেই একটা ডেজার্ট ফ্রি। যোগাযোগ ৯৯০৩১৩০৭০৬ ট্রিংকাসপুজোয় এই রেস্তরাঁয় লাইভ মিউজিকের সঙ্গে মিলবে ক্লাসিক কলকাতা মেন্যু। এছাড়া এঁদের নিজস্ব ট্রাডিশনাল মেন্যুতে আছে তন্দুরি প্ল্যাটার্স, চেলো কাবাব, সিজলার্স, লবস্টার থার্মিডর, ডেভিলড ক্র্যাব, চিকেন আ লা কিভ, ক্রিস্পি ড্রামস অফ হেভেন, গোল্ডেন ফ্রায়েড প্রনস, প্যান ফ্রায়েড স্পাইসি ফিশ, অরিজিনাল চিলি গার্লিক নুডলস ইত্যাদি।খরচ ৯০০ + কর (২জন)। যোগাযোগ ৮২৪০২৫৯২০১ ট্রাইব১০-১৫ অক্টোবর পর্যন্ত পুজো উপলক্ষ্যে স্পেশাল কম্বো ও প্ল্যাটার অফার মিলবে ট্রাইবে। ইংলিশ ফিশ অ্যান্ড চিপস উইথ বির ব্যাটার অ্যান্ড হোমমেড ডিপ, পর্ক ভিন্দালু উইথ বাটার রাইস, কলকাতা স্পেশাল পর্ক প্ল্যাটার, কলকাতা স্পেশাল চিকেন প্ল্যাটার, ফিশ ফ্লরেনটাইন ইত্যাদি।খরচ ৬০০ টাকা + কর (২জন)। যোগাযোগ +৯১ ৭০৪৪১৫৯১২১ মছলিবাবা ফ্রায়েসপুজোর বিকেলে বাঙালির আড্ডায় স্ন্যাক্স মাস্ট। আর তা যদি হয় ভিন্ন স্বাদের তবে তো লা-জবাব। এই টেক অ্যাওয়ে রেস্তরাঁয় রয়েছে হরেক রকম বাঙালি ঐতিহ্যপূর্ণ ভাজাভুজির আইটেম। মাছের কচুরি, মোচা চিংড়ির চপ, মটন রোস্ট, ভেটকি রোল, ভেটকি কবিরাজি, মোচার চপ, মটন চপ, কলকাতা ভেটকি ফ্রাই, ডিমের ডেভিল, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ অ্যান্ড চিপস ইত্যাদি।এছাড়াও রয়েছে নানা রকমের কাবাব, রোল, কম্বো মিল, পাস্তা, মোমো, ক্যারামেল কাস্টার্ড ইত্যাদি। যোগাযোগ ৯৮৩০২১০৩২৬

```