Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঐতিহ্য, আধুনিকতার মেলবন্ধনে শোভাবাজার রাজবাড়িতে চলছে পুজোর প্রদর্শনী, যেতে পারেন আপনিও

'বউরানি বাই সুস্মিতা' আয়োজিত সুতানুটি পুজো পার্বণ-এ নিজেদের সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন ২৫ জন মহিলা উদ্যোগপতি।

ঐতিহ্য, আধুনিকতার মেলবন্ধনে শোভাবাজার রাজবাড়িতে চলছে পুজোর প্রদর্শনী, যেতে পারেন আপনিও

শোভাবাজার রাজবাড়িতে চলছে পুজোর প্রদর্শনী

শেষ আপডেট: 22 September 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: সৃষ্টির তখনই সার্থক হয়, যখন সৃষ্টির মাধ্যমে সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া যায়। নিজ নিজ কাজে একে অপরকে উৎসাহিত করা যায়। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে সকলকে যেতে হচ্ছে বর্তমানে তাতে মন ভাল নেই কারও। কিন্তু কাজ তো আর থেমে থাকে না, সৃষ্টিকে ঘরবন্দী করা যায় না।

তার উপর বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এসে গিয়েছে। পুজোর উপর নির্ভরশীল বহু মানুষের রুজিরুটি। বহু মানুষের অর্থ, পরিশ্রম, সময় জড়িয়ে থাকে তাঁদের শিল্পের সঙ্গে ফলে নিজেকে ছাপিয়ে সকলের জন্য সকলের পাশে দাঁড়ানোর সময় এটা।   

এবারের পুজোতে উদ্যাগপতিদের পরিশ্রমকে মূল্য দিতে ২১ ও ২২ সেপ্টেম্বর শোভাবাজার রাজবাড়ি (গোপীনাথ বাড়ি) প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এক বিশেষ পুজো প্রদর্শনীর। 'বউরানি বাই সুস্মিতা' আয়োজিত সুতানুটি পুজো পার্বণী-তে নিজেদের সৃষ্টি নিয়ে হাজির হয়েছেন ২৫ জন মহিলা উদ্যোগপতি।  

ডিজাইনার শাড়ি, গয়না, ঘর সাজানোর জিনিসপত্র তো রয়েছেই সঙ্গে পাওয়া যাচ্ছে জিভে জল আনা লোভনীয় সব খাবার। এই প্রদর্শনীতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন মানুষজন। এসেছেন বাংলা সংগীত, নাট্য ও সিনেমার জগতের বিশিষ্ট মানুষজনও। উপরি পাওনা চিলড্রেনস আর্ট থিয়েটার (CAT)-এর পক্ষ থেকে আয়োজিত ছোটোদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য খোলা থাকবে।


```