Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইলিশ-চিংড়ি, পোস্ত-পনিরে পয়লা বৈশাখের বিশাল ভূরিভোজ! নববর্ষের আয়োজনে প্রিন্সটন ক্লাব

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির (bengali) হাতের রান্নার কেরামতি তো জগৎজোড়া। আর বছররের প্রথম দিনে সেই বাঙালির নানা পদ নিয়ে প্রস্তুত প্রিন্সটন ক্লাব (Princeton club)। যদিও মনোমুগ্ধকর পরিবেশের পাশাপাশি ভোজনরসিকদের কাছে অন্যতম প্রিয় জায়গা এই প্র

ইলিশ-চিংড়ি, পোস্ত-পনিরে পয়লা বৈশাখের বিশাল ভূরিভোজ! নববর্ষের আয়োজনে প্রিন্সটন ক্লাব

শেষ আপডেট: 7 April 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির (bengali) হাতের রান্নার কেরামতি তো জগৎজোড়া। আর বছররের প্রথম দিনে সেই বাঙালির নানা পদ নিয়ে প্রস্তুত প্রিন্সটন ক্লাব (Princeton club)। যদিও মনোমুগ্ধকর পরিবেশের পাশাপাশি ভোজনরসিকদের কাছে অন্যতম প্রিয় জায়গা এই প্রিন্সটন ক্লাব। ইলিশ থেকে ভেটকি বা চিংড়ির সুস্বাদু (delicious) খাবার থেকে শুরু করে যেকোনও জনপ্রিয় বাঙালি খাবার চেখে দেখতে হলে ঢু মারতেই হবে প্রিন্সটন ক্লাবে। চলতি বছরের ১৫ এপ্রিল লাঞ্চ এবং ডিনার এই দুই সময়ে মিলবে এই বাঙালিয়ানার স্বাদ।  

গন্ধরাজ দইয়ের সরবত দিয়ে শুরু করে, কড়াইশুঁটির কচুরি সহ জমিদারি শুক্তো, ধোঁকা, পনিরের ডালনা, নারকেল চালকুমড়ো দিয়ে ঘন্ট, ছানার পুর দিয়ে পটলের দোরমার মতো অন্যান্য  জিভে জল আনা পদ থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। শুধু নিরামিষই নয় থাকছে আমিষের সুস্বাদু খাবারের সম্ভারও। থাকছে চিকেন ডাকবাংলো সহ বাঙালির প্রিয় গরমাগরম আলু দিয়ে কচি পাঠার ঝোল।


ইলিশ প্রিয়দের জন্য থাকছে, ভাজা ইলিশ, সরষে ইলিশ, কালো জিরা ও বেগুন দিয়ে ইলিশের ঝোল এছাড়াও পাবেন বাঙালি ধাঁচের চিংড়ির মালাইকারী ও পাবদা মাছের ঝাল। আর হ্যাঁ, মিষ্টি ছাড়া বাঙালির কোনো ভোজই তো সম্পূর্ণ হয় না। মিষ্টির মধ্যে থাকছে প্রিন্সটন ক্লাবের স্পেশাল আম দই, রাজভোগ এবং মালাই চমচম।

 প্রিন্সটন ক্লাবের অপারেশন ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, 

‘বাংলা নববর্ষ এমন একটি শুভ উপলক্ষ যখন আমরা নতুন পোশাক পড়ি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সঙ্গে দিনটি উদযাপন করি। প্রিন্সটন ক্লাব, তাঁর সুস্বাদু রন্ধন এবং সৌন্দর্য্যতার জন্য বিখ্যাত।  বাঙালিরা তাঁদের ঐতিহ্যবাহী খাবারের প্রতি সবসময় আগ্রহী। তাই আমরা এখানে বাঙালিদের প্রায় প্রতিটি পছন্দের খাবারের সাথেই একেবারে প্রস্তুত। আগত অতিথিদের বাঙালি রান্নাঘরের খাঁটি স্বাদ দেওয়ার জন্য আমাদের শেফ অভিজিৎ চক্রবর্তী এই পয়লা বৈশাখের ভূরিভোজ উৎসবটি এত বিশেষভাবে সাজাতে চেষ্টা করেছেন। আমরা নিশ্চিত যে আমাদের অতিথিরা এই উৎসব উপভোগ করবেন’।


এবারের বাংলা নববর্ষে বাংলার সংস্কৃতি এবং বাঙালি রান্নার স্বাদ নিতে আসতেই হবে প্রিন্সটন ক্লাবে।

(বুফেটির দাম প্রাপ্তবয়স্কদের জন্য ১০৪৯ টাকা এবং ছোটদের জন্য ৭৪৯ টাকা, অতিরিক্ত আমিষ পদ, যেমন- কচি পাঠার ঝোল, ইলিশ মাছ, চিংড়ি মাছের জন্য থাকছে আলাদা দাম।)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০৩৩ ৬৬৪৪, ৪৪৪৪ / ৯৮৩০২ ২৯৩১৩

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় প্রথম স্থানে শাহরুখ, পিছনে ফেললেন মেসি-জুকারবার্গকেও


```