Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জমজমাট জামাইষষ্ঠীর মেনু প্রিন্সটন ক্লাবে

অন্য বারের মতো এই বছরও জামাইষষ্ঠীর স্পেশাল মেনু নিয়ে হাজির প্রিন্সটন ক্লাব।

জমজমাট জামাইষষ্ঠীর মেনু প্রিন্সটন ক্লাবে

প্রিন্সটন ক্লাবে জামাইষষ্ঠীর ভোজ

শেষ আপডেট: 9 June 2024 18:35

দ্য ওয়াল ব্যুরো: তিনদিন বাদেই বাজারে, দোকানে লম্বা লাইন দেখা যাবে। ফল, মাছ, মিষ্টির দাম হবে আকাশছোঁয়া। জামাইষষ্ঠীর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই দিনে জামাইয়ের জন্য সকাল শুরু হয় ফুলকো লুচি দিয়ে। দুপুরে তিন-চার রকম মাছ, পাঁঠার মাংস, দই, মিষ্টি কিছুই বাদ পড়ে না।

এখন বেশিরভাগ বাড়িতেই আর আগেকার মতো পাত পেরে খাওয়ানোর অনুষ্ঠান হয় না। তাই অনেক শাশুড়িই এখন রেস্তরাঁতেই জামাইষষ্ঠীর ভোজের আয়োজন সারেন। অন্য বারের মতো এই বছরও জামাইষষ্ঠীর স্পেশাল মেনু নিয়ে হাজির প্রিন্সটন ক্লাব। প্রিন্সটন ক্লাবের এক্সিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে বাঙালিয়ানার ছোঁয়ায় তৈরি নানান বিশেষ পদ। 

মেনুতে রয়েছে গন্ধরাজ ঘোল, পোস্ত দিয়ে ডালের বড়া, বাসন্তী পোলাও, আম আদা দিয়ে মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, দই পটল, ছানার ডালনা, কষা আলুর দম, রাজ বাহাদুর মটন কারি, আলু দিয়ে মুর্গির ঝোল। অন্যদিকে মাছের মধ্যে থাকছে সুস্বাদু ডাব চিংড়ি, পাবদার তেল ঝাল ছাড়াও শেষপাতে থাকছে কাঁচা আমের চাটনি, আম দই, সীতা ভোগ এবং বাঙালির প্রিয় রসগোল্লা। 

প্রত্যেকটি পদের দাম থাকছে ১০০ থেকে ৬৫০ টাকার মধ্যে। জামাইষষ্ঠী উপলক্ষে এই বিশেষ মেনু পাওয়া যাবে ১২ জুন দুপুর এবং রাতে। এই প্রসঙ্গে প্রিন্সটন ক্লাবের অপারেশন ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, “জামাইষষ্ঠীতে শাশুড়িরা প্রায়শই সময়ের অভাবে জামাইদের জন্য নিজেদের বাড়িতে আয়োজন করতে পারেন না। ফলে বেছে নেন হোটেল বা রেস্তোরাঁকে। জামাইষষ্ঠীতে আমাদের রেস্তোরাঁয় এলে যাতে তাদের কোনও অসুবিধে না হয় সেদিকে সম্পূর্ণ খেয়াল রয়েছে আমাদের। আমাদের মূল্যবান সদস্যরা এবং তাদের অতিথিরা এখানে তাদের মেয়ে এবং জামাইদের নিয়ে জামাইষষ্ঠী পালন করতে পারেন। আমরা আশা করি আমাদের আয়োজন উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে তুলবে।”


```