
শেষ আপডেট: 9 May 2023 08:13
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বরাবর ভোজনরসিক (foody Bengali's)। দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি খাবার বাঙালির কাছে পছন্দের শীর্ষ তালিকায়। এক কথায় বলা চলে বাঙালি খাবার নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ। সেটা শুধু দেশীয় নয়, বিদেশি বহু খাবার খেতে এবং সেটা বানাতেও কিন্তু বেশ পারদর্শী তাঁরা। এবার বাঙালির হাতের মধ্যে চলে এল ভিয়েতনামি খাবারও (Princeton club brings Vietnamese cuisine to Kolkata)। যেখানে রয়েছে বিভিন্ন রঙিন পদের সমাহার। আর সেই সব পদ নিয়ে আগামী ১১ মে কলকাতার প্রিন্সটনক্লাবে শুরু হচ্ছে ভিয়েতনামি ফুড ফেস্টিভ্যাল। চলবে ১৪ মে পর্যন্ত। একটু অন্য স্টাইলের সুস্বাদু এই ভিয়েতনামি খাবার গুলো চেখে দেখতে চলে যেতে হবে প্রিন্সটন ক্লাবে। মনে করা হয় ভিয়েতনামের খাবার পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাবার।
এই খাবারের প্রধান উপাদান হিসাবে থাকে প্রচুর শাকসবজি এবং সামুদ্রিক মাছ। প্রিন্সটন ক্লাবের ভিয়েতনামি প্ল্যাটারের তালিকায় রয়েছে, ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় খাবার 'পোহ', ভিটামিনে ভরা এক ধরনের স্যুপ স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মন কাড়বেই। যা আপনি পেয়ে যাবেন ভেজ এবং নন-ভেজ দু’রকম ভাবেই। এছাড়া রয়েছে ভিয়েতনামি লোটাস রুট সালাদ, গই গা, রাইজ পেপার চিকেন পপিয়া রোল, ওক টসড ভিয়েতনামি রাইস ভারমিসিলি, রাইজ পেপার পপিয়া রোল র্যাপ উইথ ভেজ এন্ড স্পরুট, স্পাইসি লেমন গ্রাস চিকেন, দাউ সট চা ছুয়া, বানানা টপিওকা। খাবারের দাম সাধ্যের মধ্যেই, ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে।



প্রিন্সটন ক্লাবের অপারেশন ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, "আমরা বছরে নানা রকম দেশীয় এবং বিদেশি খাবারের উৎসব আয়োজন করে থাকি। প্রিন্সটন ক্লাব, তার সুস্বাদু রন্ধন এবং নিজস্ব সৌন্দর্য্যতার জন্য বরাবরই বিখ্যাত। খাদ্যরসিক এবং খাবারের প্রতি সবসময় আগ্রহী বাঙালিদের এই আয়োজন খুবই পছন্দ হবে। আমরা নিশ্চিত যে আমাদের অতিথিরা এই উৎসবের স্বাস্থ্যকর খাবার উপভোগ করবেন"।
যোগাযোগ: ০৩৩ ৬৬৪৪, ৪৪৪৪ / ৯৮৩০২ ২৯৩১৩
ইতালিয়ান সিজার স্যালাড, ফিউশন পালস চিকেন টিক্কা! শেফের রেসিপিতে জমে উঠুক গরমের খাওয়াদাওয়া