Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পয়লা বৈশাখে খাঁটি বাঙালিয়ানার স্বাদ চান, থালা সাজিয়ে দেবে ইকোহাব

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই পয়লা বৈশাখ (Poyla Baisakh)। নতুন বছরের প্রথম দিনে সারা দিন হেঁশেলেই কাটিয়ে দিতে মন চায় আর ক’জনের? যদিও অনেক বাঙালি বাড়িতে এ দিন এলাহি খাওয়াদাওয়ার বন্দোবস্ত হয়, কিন্তু এখন সেই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে।

পয়লা বৈশাখে খাঁটি বাঙালিয়ানার স্বাদ চান, থালা সাজিয়ে দেবে ইকোহাব

শেষ আপডেট: 14 April 2023 13:16

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই পয়লা বৈশাখ (Poyla Baisakh)। নতুন বছরের প্রথম দিনে সারা দিন হেঁশেলেই কাটিয়ে দিতে মন চায় আর ক’জনের? যদিও অনেক বাঙালি বাড়িতে এ দিন এলাহি খাওয়াদাওয়ার বন্দোবস্ত হয়, কিন্তু এখন সেই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। সকলেই চান বছরের প্রথম দিনটা গরমের মধ্যে হেঁশেলে না কাটিয়ে একটু ফুরফুরে ভাবে কাটাতে। তাই তাঁরা বেরিয়ে পড়েন শহরের নানা রেস্তোরাঁর খোঁজে। কোথায় গেলে জমিয়ে পেটপুজো করা যাবে, তা অনেকেই জানতে চান।

আমিষ হোক বা নিরামিষ স্বাদবদল করতে ঘুরে আসতে পারেন ইকোহাবে (ECOHUB)। খাঁটি বাঙালি রান্নার স্বাদ তো পাবেনই, অনেক হারিয়ে যাওয়া পদও থাকবে মেনুতে। বছরের শুরুতে বাঙালি আবেগে এ পার বাংলার সঙ্গে মিশে যাবে ও পার বাংলা। পূর্ববঙ্গের খাঁটি বাটা, ভাপা, ময়মনসিংহের ভুনা মটনের স্বাদ চাখতে চাখতেই এ পার বাংলার গরম ফুলকো লুচির সঙ্গে ছোলার ডাল, খাস্তা পরোটা পাতে এসে যাবে। ধনেপাতা বাটা, বেগুন পোড়া, কুমড়ো ভাপার মতো পদও থাকবে মেনুতে। পরিবারের বয়স্কদের নিয়ে গেলও অসুবিধা নেই। তাঁরা তাঁদের মনের মতো পদ পেয়ে যাবেন মেনুতে।

পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৫ ও ১৬ এপ্রিল স্পেশাল বুফে লাঞ্চ ও ডিনারের আয়োজন করা হয়েছে ইকোহাবে। জিএসটি ছাড়া প্রতিজনের জন্য খরচ পড়বে ১০৯৯ টাকা। লাঞ্চ শুরু হবে বেলা সাড়ে ১২ টা থেকে, চলবে সাড়ে ৩টে অবধি। ডিনারের সময় সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা অবধি।

কী কী থাকছে মেনুতে:

ইকোহাব আপ্যায়ন করবে আমপোড়ার শরবত দিয়ে।

স্টার্টারে থাকবে বেগুনি, কুচো চিংড়ি ও মাছের চপ, চিকেন কাটলেট, মশলা মাখানো ভাজা আলু সব্জি দেওয়া।

মাখা, পোড়া ও ভাপার মধ্যে থাকছে অনেক কিছু। কুমড়ো ভাপা, বেগুন পোড়া, টম্যাটো পোড়ার চাটনি, ধনে পাতা বাটা, পাঁপড় ভাজা, আলু কাবলি মাখা, ছোলা মাখা, দই ফুচকা, লঙ্কা-কাসুন্দি সবই পাবেন।

মেন কোর্সে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পোলাও, লুচি, খাস্তা পরোটা, নারকেল দিয়ে ছোলার ডাল, শুক্তোনী, ছানার পাতুরি, মোচা দিয়ে ধোঁকার ডালনা, হাক্কা চিকেন চাউ, চিকেন ডাম্পলিং। ময়মনসিংহের ভুনা মটন ও চিকেন রেজালা বাঙালি রসনাকে তৃপ্ত করবে।

জেনে নিন মেনু

মন যদি চায় শেষপাতে সাবেক রসগোল্লা, তবে ক্লাব ভারডে নিরাশ করবে না। সুখাদ্য সহযোগে বৈশাখী আড্ডা আর ভূরিভোজ শেষে মিষ্টিমুখ করা যায় বাঙালি পায়েস এবং ফিউশন মেজাজের ডেজার্টে।

যোগাযোগ করতে পারেন এই নম্বরে--03340319000/9903138990

রসেবশে নববর্ষ, লুচি-পোলাওয়ের মৌতাতে পেটপুজো আর আড্ডা জমাতে ক্লাব ভারডের এলাহি আয়োজন


```