Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পায়েসের রাজ্যের নতুন বাসিন্দা 'আলুর পায়েস', এবারের শীতে বাড়িতেই ১৫ মিনিটে বানিয়ে ফেলুন

চালের পায়েস, সিমুইয়ের পায়েস তো অনেকেই খেয়েছেন। তবে আলুর পায়েস কি খেয়েছেন কখনও? এবারের শীতে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যাক আলুর পায়েস। রইল রেসিপি।

পায়েসের রাজ্যের নতুন বাসিন্দা 'আলুর পায়েস', এবারের শীতে বাড়িতেই ১৫ মিনিটে বানিয়ে ফেলুন

শেষ আপডেট: 17 December 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: পিঠে, পুলি আর পায়েস খাওয়ার দিন প্রায় দোরগোড়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই শীত পড়েছে জাঁকিয়ে। গ্রামেগঞ্জে গেলেই এখন নতুন গুড় জাল দেওয়ার গন্ধে মন উচাটন। এমনিতেই বাঙালির মিষ্টিতে না নেই। বিয়েবাড়ি থেকে জন্মদিন, এমনকী শ্রাদ্ধ বাড়িতেও শেষ পাতে মিষ্টি থাকা চাই। আর সেটা যদি হয় নতুন গুড়ের পায়েস তাহলে তো আনন্দের সীমা থাকে না। তবে ভোজবাড়ির মেনুতে সেটা থাকার সম্ভাবনা কিছুটা কম। তাই বাড়িতেই বানিয়ে নিন নতুন ধরনের পায়েস। 

চালের পায়েস, সিমুইয়ের পায়েস তো অনেকেই খেয়েছেন। তবে আলুর পায়েস কি খেয়েছেন কখনও? এবারের শীতে বরং বাড়িতেই বানিয়ে নেওয়া যাক আলুর পায়েস। রইল রেসিপি।

৩ টে বড় বড় আলু নিয়ে সেটা ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিন। এবার সেটা বরফ মেশানো জলে অন্তত ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে বড় দুচামচ ঘি গরম করে নিয়ে তাতে একমুঠো কাজু আর কিশমিশ দিয়ে সেটা ভেজে নিতে হবে। বেশি না, হালকা করে ভেজে তুলে নিন। এবার ওই কড়াইতে ১ লিটার মতো দুধ দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে একটু ঘন হয়ে এলে তাতে কেটে রাখা আলু দিয়ে দিন।  

এবার তাতে দুটো এলাচ ভেঙে দিয়ে দিন। আলু ভাল করে সেদ্ধ হয়ে এলে তাতে পরিমাণমতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপর স্বাদের জন্য যোগ করে দিন কনডেন্স মিল্ক। এতে পায়েসটা বেশ ঘন ঘন হয়ে উঠবে। উপর দিয়ে ভেজে রাখা কাজু, কিশমিশ ছড়িয়ে দিন। আরও কিছুক্ষণ ভাল করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিন। 

উপর থেকে পেস্তা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আলুর পায়েস বা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে শেষ পাতে চেটেপুটে খান এই নতুন ধরনের পায়েস।


```