Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সেরা ক্যাফে’ তে পয়লা বৈশাখের সেরা মেনু, দেখুন কী কী চমক থাকছে

নতুন বছরে বাঙালীদের স্বাগত জানাতে বাংলা নতুন বছরের আগেই ‘দ্য সেরা ক্যাফে’ তাদের নববর্ষ স্পেশ্যাল মেনু সামনে আনল।

‘সেরা ক্যাফে’ তে পয়লা বৈশাখের সেরা মেনু, দেখুন কী কী চমক থাকছে

শেষ আপডেট: 9 April 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ‘গ্রিন হাউস ক্যাফে’ গুলোর মধ্যে অন্যতম একটি ক্যাফে হল ‘দ্য সেরা ক্যাফে’। সামনেই পয়লা বৈশাখ। নতুন বছরে বাঙালীদের স্বাগত জানাতে বাংলা নতুন বছরের আগেই ‘দ্য সেরা ক্যাফে’ তাদের নববর্ষ স্পেশ্যাল মেনু সামনে আনল। এই ক্যাফের মূল আকর্ষণ হল, খাবারের স্বাদ ও মনোরম পরিবেশ।   

আমিষ, নিরামিষ তো আছেই, তার পাশাপাশি রয়েছে সি-ফুড ও মাংসের একাধিক লোভনীয় মেনু। শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির চলে না। তাই ‘সেরা ক্যাফে’তে রয়েছে মিষ্টির বিশেষ প্ল্যাটার। স্টার্টার থেকে শুরু করে  ডেজার্ট, সব মেনুতে ও খাবারের স্বাদে অনন্য হতে চলেছে এই ক্যাফে। তাহলে দেরি না করে এক ঝলকে দেখে নেওয়া যাক ‘দ্য সেরা ক্যাফে’র নববর্ষ স্পেশ্যাল মেনুর দিকে।  

নববর্ষ স্পেশ্যাল মেনুর আমিষ খাবারের তালিকায় থাকবে কাঁচা আমের বাটারমিল্ক, থাই ম্যাঙ্গো স্যালাড, চিংড়ি মাছের শিক কাবাব এবং আরও অনেক কিছু। শেষে মিষ্টি মুখের জন্য থাকছে নলেন গুড় চিজ কেক প্ল্যাটার।  

চমক রয়েছে নিরামিষ বা ভেজ মেনুতেও। ভেজ মেনুর তালিকায় থাকছে বেল মোহিতো, কাঁচা আমের ঘোল, নাচোজ ঘুগনি চাট, চাট শেজওয়ান ফুচকা এবং একাধিক অনন্য ফিউশন।

ক্যাফের ডিরেক্টর কমলিনী পাল জানিয়েছেন, 'দ্য সেরা ক্যাফে’তে খাবারের উৎকর্ষের প্রতি আবেগ বজায় রাখতে এবং আমাদের অতিথিদের একটি অতুলনীয় অভিজ্ঞতা দিতে আমরা বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, “এটি যেহেতু বাংলার ক্যাফে, তাই আমরা স্থানীয় উৎসবের দিকটা মাথায় রেখেই স্থানীয় খাবারের উপর জোর দিয়ে থাকি। সেই কারণে স্থানীয় মেনুই রাখা হয়, যাতে খাবারের অভিজ্ঞতা খাঁটি এবং বিশেষ হয়ে উঠতে পারে।”

 আগামী ১২-১৪ এপ্রিল পয়লা বৈশাখ স্পেশ্যাল এই মেনু পাওয়া যাবে 'দ্য সেরা ক্যাফে'ত।


```